১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আগন্তুক’ এবার দেশের চলচ্চিত্র উৎসবে

শনিবার বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখান হবে ‘আগন্তুক’।

‘আগন্তুক’ এবার দেশের চলচ্চিত্র উৎসবে
‘আগন্তুক’ সিনেমার দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 12:13 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে যাচ্ছে নির্মাতা বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’।

উৎসবে 'বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। শনিবার বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আগুন্তকরে প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।   

সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ নাটকের দাপুটে অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন, নাঈমা তাসনিমসহ আরো কয়েকজন।

অভিনেত্রী সাহানা রহমান সুমি গ্লিটজকে জানিয়েছেন, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের পর এবার দেশের উৎসবে জায়গা করে নিয়েছে ‘আগন্তুক’ সিনেমাটি। 

‘আগন্তুক’ বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; যেটি ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল।  

পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক শিশুকে ঘিরে। মা ও অসুস্থ দাদীকে নিয়ে কাজলের সংসার।

কাজলের বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর একদিন আগন্তুকের মত পরিবারে ফিরে আসে। এই পরিবারটির টানাপোড়েন আর দ্বন্দ্বের গল্প সিনেমায় তুলে ধরেছেন পরিচালক বিপ্লব।

২০২২ সালের মার্চ এপ্রিলে নাটোরের লালপুরে, মানিকগঞ্জ ও নবাবগঞ্জে আগুন্তকের দৃশ্যধারণ করা হয়েছে।

আরও পড়ুন:

গোয়া চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল 'আগন্তুক'