১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘লাইভ ইন অস্ট্রেলিয়া’: পাঁচ শহর মাতাচ্ছেন দুই সহোদর প্রীতম ও প্রতীক

‘বেস্ট অব বেঙ্গলের’ উদ্যোগে আয়োজিত এই সফর শেষ হবে আগামী ২৩ নভেম্বর, পার্থ শহরে কনসার্টের মধ্য দিয়ে।

‘লাইভ ইন অস্ট্রেলিয়া’: পাঁচ শহর মাতাচ্ছেন দুই সহোদর প্রীতম ও প্রতীক
প্রীতম হাসান ও প্রতীক হাসান। ছবি: আয়োজকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 11:04 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

সংগীতশিল্পী প্রীতম হাসান এবার সুরে সুরে মাতাচ্ছেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ‘প্রীতম হাসান লাইভ ইন অস্ট্রেলিয়া’ শিরোনামের কনসার্টে অংশ নিয়েছেন প্রীতম।

এই সফরে প্রীতমের সঙ্গে থাকছেন তার বড় ভাই সংগীতশিল্পী প্রতীক হাসানও। এর মধ্যে প্রীতম সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনের কনসার্ট করেছেন। 

 ‘বেস্ট অব বেঙ্গলের’ উদ্যোগে আয়োজিত এই সফর শেষ হবে আগামী ২৩ নভেম্বর পার্থ শহরে কনসার্টের মধ্য দিয়ে। 

আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক তানিম মান্নান গ্লিটজকে বলেন, “অস্ট্রেলিয়ার বাংলাদেশি শহরগুলোতে আমাদের বাংলা ব্যান্ডগুলোর কনসার্ট বেশ নিয়মিত একটা ব্যাপার। প্রীতম হাসান প্রথমবারের মত এই প্রশান্তপারে এসেছেন। ইতিমধ্যে সিডনিতে প্রায় ১২০০ দর্শক প্রতীক এবং প্রীতম হাসানের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন।  

“দুই ভাই দুইটি প্রজন্মের সংগীতকে এক মঞ্চে পরিবেশন করছেন। আমার সঙ্গে বাকি তিনটি শহরের স্থানীয় আয়োজকদের প্রতিও আমি কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় এত সুন্দর কনসার্ট দর্শকদের উপহার দিতে পেরে আমি ভীষণ আনন্দিত।”

প্রয়াত গায়ক খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক ও প্রীতম। গায়ক-সুরকার প্রীতম হাসানকে অভিনেতা হিসেবেও দেখেন দর্শক। নাটক, ওটিটিতে নিয়মিত কাজ করছেন এই শিল্পী।