০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাবিবের নতুন গান ‘প্রেমের কলঙ্ক’

গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, “চেষ্টা থাকে আগের চেয়ে ভিন্নধর্মী সুর ও সংগীতায়োজন উপস্থাপন করার। এই গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে এমনটাই আশা রাখছি।”

হাবিবের নতুন গান ‘প্রেমের কলঙ্ক’
হাবিব ওয়াহিদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 10:42 AM

Updated : 19 Sep 2026, 02:31 PM

নতুন মৌলিক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। গানের নাম ‘প্রেমের কলঙ্ক’।

গানটির কথা লিখেছেন চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। ‘প্রেমের কলঙ্ক’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। 

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। শিগগিরই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন হাবিব।

নতুন গান নিয়ে হাবিব বলেন, “পরপর ফোক ফিউশন প্রকাশের পর মনে হল, এবার শ্রোতাদের জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ তৈরি করা।”   

তিনি আরও বলেন, “ধারাবাহিকভাবে মৌলিক গান তৈরি ও প্রকাশ করছি। তবে চেষ্টা থাকে আগের চেয়ে ভিন্নধর্মী সুর ও সংগীতায়োজন উপস্থাপন করার। কথা, সুর, সংগীতায়োজন ও ভিডিও নির্মাণ সব মিলিয়ে ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে এমনটাই আশা রাখছি।”  

গত কোরবানির ঈদে এসেছে এই শিল্পীর গান ‘কই রইলা রে’।