১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরের বর্ষবরণে তারকাদের মিলনমেলা

বৈশাখী আমেজে আড্ডা, শুভেচ্ছা বিনিময় আর মুখরোচক নানা পদের খাবারে জমে ঘরোয়া আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোরের বর্ষবরণে তারকাদের মিলনমেলা
এক ফ্রেমে নির্মাতা এনামুল করিম নির্ঝর, অভিনয়শিল্পী তারিক আনাম খান, নিমা রহমান ও অপি করিম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 09:11 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

বৈশাখ মানেই প্রাণের উচ্ছ্বাস; আনন্দ আড্ডায় সকলের সম্মিলন।  

বৈশাখের প্রথম দিন রাজনীতি, কূটনীতি, শিল্প, সংস্কৃতি, সাহিত্যের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও শামিল হয়েছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণের আয়োজনে। 

অভিনয়শিল্পী তারিক আনাম খান, স্ত্রী নিমা রহমান ও ছেলে আরিক আনাম খানকে নিয়ে যোগ দেন এই আয়োজনে। 

মঙ্গলবারের এই ঘরোয়া আয়োজন শুরু হয় দুপুর থেকে, চলে বিকাল পর্যন্ত। বৈশাখী আমেজে আড্ডা, শুভেচ্ছা বিনিময় আর মুখরোচক নানা পদের খাবারে জমে ওঠে অনুষ্ঠান।    

অনুষ্ঠানে এসেছিলেন অভিনয়শিল্পী অপি করিম, সঙ্গে ছিলেন স্বামী স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর।

বৈশাখী আয়োজনে শামিল হয়েছিলেন অভিনয়শিল্পী জয়শ্রী কর জয়া, চিত্রশিল্পী মুনিরুল ইসলাম, আলোকচিত্রী নাসির আলী মামুন ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।

বৈশাখী আয়োজনে শামিল হয়েছিলেন অভিনয়শিল্পী জয়শ্রী কর জয়া, চিত্রশিল্পী মুনিরুল ইসলাম, আলোকচিত্রী নাসির আলী মামুন ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।

অপি করিম বলেন, “আমার বাসায়ও অনেক মেহমান আছে, সব কিছু শেষ করে এই অল্প সময়ের জন্য এখানে আসা। এমন গোছানো ঘরোয়া আয়োজন দেখে দারুণ লাগছে।”   

অভিনয়শিল্পী আহসান হাবীব নাসিম ও রওনক হাসান এসেছিলেন একসঙ্গে।

এই আয়োজনে আরও ছিলেন চিত্রশিল্পী মুনিরুল ইসলাম, আলোকচিত্রী নাসির আলী মামুন, বিশ্বরঙের বিপ্লব সাহাসহ অনেকে। 

এসেছিলেন তারকা দম্পতি পীযূষ বন্দ্যোপাধ্যায় ও জয়শ্রী কর জয়া। 

অভিনয়শিল্পী নিমা রহমান ও তার ছেলে আরিক আনাম খান, অভিনেতা রওনক হাসান, নির্মাতা এনামুল করিম নির্ঝর, অভিনয়শিল্পী আহসান হাবীব নাসিম ও অপি করিম এসেছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বৈশাখী আয়োজনে। 

অভিনয়শিল্পী নিমা রহমান ও তার ছেলে আরিক আনাম খান, অভিনেতা রওনক হাসান, নির্মাতা এনামুল করিম নির্ঝর, অভিনয়শিল্পী আহসান হাবীব নাসিম ও অপি করিম এসেছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বৈশাখী আয়োজনে।

অভিনয়শিল্পী জয়শ্রী কর জয়া বলে, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণের এই আয়োজনে প্রায় প্রতি বছরেই আসা হয়। এখানে এসে অনেক কাছের মানুষদের সঙ্গে দেখা হয়, প্রাণখুলে আড্ডা হয়। নতুন বছরের প্রথম দিনটি আনন্দে কাটে। এবারও এসেছি, ভালো লেগেছে।”