১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কুয়াশার গান’: শীতার্তদের পাশে তিন ব্যান্ড ও হাবিব ওয়াহিদ

সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্টটি।

‘কুয়াশার গান’: শীতার্তদের পাশে তিন ব্যান্ড ও হাবিব ওয়াহিদ
‘কুয়াশার গান’ কনসার্টের পোস্টার। ছবি: আয়োজকদের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 01:15 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

দেশের তিনটি ব্যান্ডকে নিয়ে আয়োজন করা হয়েছে ‘কুয়াশার গান’ শিরোনামের একটি চ্যারিটি কনসার্টের। তিনটি ব্যান্ডের গায়কদের বাইরেো সেখানে গাইবেন একজন সংগীতশিল্পী। 

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই কনসার্টের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিটস অব জুলাই।    

সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্টটি। এতে পারফর্ম করবে ব্যান্ড 'আভাস', 'অ্যাশেজ' ও 'সহজিয়া' ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।   

আয়োজনে প্রথমে গান পরিবেশন করবে 'সহজিয়া' ব্যান্ড; আর অ্যাশেজের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে কনসার্ট।

আয়োজকেরা জানিয়েছেন, ‘কুয়াশার গান’ একটি মানবিক ও দাতব্য আয়োজন। শীতের তীব্রতায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের তহবিল সংগ্রহের লক্ষ্যেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে।

এর আগে শীতার্ত মানুষের সহায়তায় গত ১১ জানুয়ারি টিএসসি মাঠে অনুষ্ঠিত হয় আরেকটি চ্যারিটি কনসার্ট ‘সুরে বোনা সোয়েটার’।

ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসিটির উদ্যোগে আয়োজিত ওই কনসার্টে আর্থিক অনুদানের পাশাপাশি নতুন ও পুরোনো কাপড় এবং কম্বল সংগ্রহ করা হয়।

সেখানে পারফর্ম করেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ, সোহান আলীসহ আরও অনেকে।