২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দেশের প্রেক্ষাগৃহে ‘মর্টাল কম্ব্যাট ২’

স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় সিনেমাটির ২৩টি শো চালানো হবে।

দেশের প্রেক্ষাগৃহে ‘মর্টাল কম্ব্যাট ২’
‘মর্টাল কম্ব্যাট ২’ সিনেমার পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 08:11 PM

Updated : 10 Sep 2026, 12:48 PM

দর্শকপ্রিয় গেম সিরিজ ‘মর্টাল কম্ব্যাট’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘মর্টাল কম্ব্যাট ২’ আসছে পর্দায়। বিশ্বব্যাপী মুক্তির একই দিনে দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে সিনেমাটি।  

স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকে চলছে ‘মর্টাল কম্ব্যাট ২’। মাল্টিপ্লেক্সটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় সিনেমাটির ২৩টি শো চালানো হবে।

ভিডিও গেম থেকে অনুপ্রাণিত হয়ে ‘মর্টাল কম্ব্যাট’ প্রথমবার সিনেমা আকারে মুক্তি পায় ১৯৯৫ সালে। এরপর ১৯৯৭ সালে আসে সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহিলেশন’। তবে গেম সিরিজের মত সিনেমাগুলো তেমন সাড়া ফেলতে পারেনি।   

এরপর ২০২১ সালে পুনরায় মুক্তি দেওয়া ‘মর্টাল কম্ব্যাট’ তুলনামূলকভাবে ভালো সাড়া পায়, যার ধারাবাহিকতায় এবার এসেছে এর সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট ২’।

ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সাইমন ম্যাকোয়েড। এতে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেনসহ অনেকে।

সিনেমার গল্পে দেখা যাবে পৃথিবী-রাজ্য ও আউটারওয়ার্ল্ডের মধ্যে ক্ষমতার লড়াই। এতে নতুনভাবে যুক্ত হয়েছে জনি কেজ চরিত্র, আর প্রধান প্রতিপক্ষ হিসেবে আছে সম্রাট শাও কান। তার উত্থানে পৃথিবী-রাজ্যের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, শুরু হয় এক রক্তাক্ত টুর্নামেন্ট ও টিকে থাকার লড়াই।