০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শুরু হচ্ছে মামুনুর রশীদের নির্মাণে ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’

একশ পর্বের এই ধারাবাহিক নাটকটি চ্যানেল আইয়ে শনিবার থেকে দেখা যাবে।

শুরু হচ্ছে মামুনুর রশীদের নির্মাণে ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’
‘চরণ ছুঁয়ে যাই’ নাটকের দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 10:23 AM

Updated : 26 Aug 2026, 01:16 PM

নাট্যকার মামুনুর রশীদের রচনা ও পরিচালনায় শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চরণ ছুঁয়ে যাই’।

‘চরণ ছুঁয়ে যাই’ নাটকের দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

‘চরণ ছুঁয়ে যাই’ নাটকের দৃশ্য

একশ পর্বের এই ধারাবাহিক নাটকটি চ্যানেল আইয়ে দেখা যাবে শনিবার থেকে।  

চ্যানেল আই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি শনিবার থেকে বুধবার, রাত ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচার হবে।

একটি স্কুলের কিছু সমস্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধারাবাহিকটির গল্প। সেই স্কুলের শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ ওই এলাকার সংশ্লিষ্টদের নিয়ে নির্মিত হয়েছে কাহিনী। নির্মাণের পাশাপাশি এতে স্কুলের একজন প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ।  

‘চরণ ছুঁয়ে যাই’ নাটকের দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

‘চরণ ছুঁয়ে যাই’ নাটকের দৃশ্য

নাটকের গল্প নিয়ে মামুনুর রশীদ বলেন, "এটি একটি প্রেমের গল্প নয় বরং দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প।

"নাটকে রয়েছে বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, আবার সেই প্রেমে পুড়ে ছাই হয়ে যাওয়ার দীর্ঘশ্বাস। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক গল্প।"

‘চরণ ছুঁয়ে যাই’ নাটকের দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

‘চরণ ছুঁয়ে যাই’ নাটকের দৃশ্য

‘চরণ ছুঁয়ে যাই’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, আহসান হাবিব নাসিম, আজাদ আবুল কালাম, জয়রাজ, সফল খান, পাভেল আজাদ ও সুষমা সরকারসহ অনেকে।