১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রজাপতি ২’: দেবের সঙ্গে ইধিকা তৃতীয়বারের মত

এই সিনেমায় ‘একেন বাবু’ খ্যাত চরিত্র অনির্বাণের অভিনয়ের খবর আরেকটি চমক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 10:50 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

কিছুদিন ধরে ‘প্রজাপতি ২’ সিনেমা আলোচনায়। কখনো নায়িকার নাম নিয়ে, কখনো বা খলনায়ক নিয়ে। এবার নতুন খবর হল, দীপক অধিকারী দেবের এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন ইধিকা পাল।

সংবাদ প্রতিদিন লিখেছে, টানা ১৮ দিন লন্ডনে ‘প্রজাপতি ২’ সিনেমা শুটিং শেষে কলকাতায় ফিরেছে টিম। ইধিকা অংশটির দৃশ্যধারণ হবে কলকাতেই। 

পরিচালক অভিজিৎ সেনের ফ্রেমে ফের বাবা-ছেলের চরিত্রে ধরা দিয়েছেন দেব-মিঠুন চক্রর্বর্তী। 

এই নিয়ে তৃতীয়বারের মত দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন ইধিকা পাল। 

এই সিনেমায় ‘একেন বাবু’ খ্যাত চরিত্র অনির্বাণের অভিনয়ের খবর আরেকটি চমক।  দেবের ‘খাদান’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল ‘মান্ডি’ চরিত্রে। 

২০২৩ সালে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ সিনেমাটি ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। বক্স অফিসকেও করেছিল সন্তষ্ট।

চলতি বছর সরস্বতী পুজার দিনে সিনেমার সিক্যুয়েলের ঘোষণা করেন অতনু রায়চৌধুরী। 

ডিসেম্বর মাসে বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে ‘প্রজাপতি ২’।