১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এল ‘রিপাবলিক অব আরবোভাইরাস’র তৃতীয় গান

‘ইন্দ্রিয়’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছে দেশের হার্ড রক ব্যান্ড আরবোভাইরাস। তাদের চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আরবোভাইরাস’ এর তৃতীয় গান এটি। রোববার রাত ১১টার দিকে ব্যান্ডের ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হয়েছে গানটি। রক ধাঁচের গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকালিস্ট মুনতাসির মামুন। আর মিক্স ও মাস্টার করেছেন দলের সদস্য সুহার্তো শেরিফ। ফেইসবুকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন কেবল ‘ইন্দ্রিয়’ গানটি প্রকাশ করা হল; আগামীতে আসবে গানটির মিউজিক ভিডিও। অ্যালবামের আটটি গানের মধ্যে এর আগে ‘অনুভূতি’ ও ‘অবাস্তব’ শিরোনামে দুটি গান প্রকাশিত হয়। চতুর্থ গান আসবে এপ্রিলে। বাকিগুলো অগাস্টে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে আরবোভাইরাস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2024, 02:39 PM

Updated : 01 Apr 2024, 02:42 PM