১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৬ জেলায় ব্যান্ডসংগীতের অনুষ্ঠান

বুধবার বিকাল ৪টায় রংপুরে এই আয়োজন হবে।

৬ জেলায় ব্যান্ডসংগীতের অনুষ্ঠান
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৬টি জেলায় ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়েছে।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ‘বল বীর-আমি চির-উন্নত শির' শিরোনামে এই আয়োজন হচ্ছে বলে একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও উৎসাহের অপার সম্ভাবনাকে উদযাপন করার লক্ষ্যে দেশের ৬টি জেলায় আয়োজন করা হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর-আমি চির-উন্নত শির'।

জেলা পর্যায়ের ওই ব্যান্ড সংগীত অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকছে।

ইতোমধ্যে গত ১০ জানুয়ারি নেত্রকোনায় এই আয়োজন হয়েছে বলেও জানানো হয়।

বুধবার বিকাল ৪টায় রংপুরে এই আয়োজন হবে। 

এরপর ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে, ৪ ফেব্রুয়ারি নড়াইলে, ৮ ফেব্রুয়ারি বরগুনায় এবং রাজশাহী জেলায় ১৩ ফেব্রুয়ারি হবে ব্যান্ড সংগীতের এই আয়োজন।