১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতার উৎসবে দেশের ‘মাস্তুল’

আগামী ১৫ থেকে ২১ অগাস্ট পর্যন্ত কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে উৎসবটি।

কলকাতার উৎসবে দেশের ‘মাস্তুল’
‘মাস্তুল’ সিনেমার দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

বিদেশের মাটিতে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে ‘মাস্তুল’ সিনেমা এবার ভারতের 'চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়' আমন্ত্রণ পেয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। উৎসব কর্তৃপক্ষ নির্মাতাকে ই-মেইলের মাধ্যমে আমন্ত্রণ পাঠিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তিনি।

আগামী ১৫ থেকে ২১ অগাস্ট পর্যন্ত কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দনে অনুষ্ঠিত হবে উৎসবটি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

উৎসবটি আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) ইস্টার্ন রিজিয়ন, যা ১৯৫৯ সালে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রতিবছরের মত এবারও আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এশিয়া-প্যাসিফিক সেকশনের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছরের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

এর আগে ‘মাস্তুল’ সিনেমাটি রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে।

‘মাস্তুল’ সিনেমাটি জাহাজের নাবিকদের ভাসমান জীবনের বাস্তবতাকে ঘিরে আবর্তিত হয়।

নুরুজ্জামান জানিয়েছেন, তার সিনেমার দৃশ্যধারণের সিংহভাগ কাজ হয়েছে জাহাজের ভেতরে।

সিনেমায় ফজলুর রহমান বাবু, দীপক সুমন ছাড়াও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যাসহ অনেকে।

আরও পড়ুন:

কাজান উৎসবে জায়গা পেল বাংলাদেশের 'মাস্তুল'

'মাস্তুল' সিনেমার প্রিমিয়ার মস্কোতে

'আম কাঁঠালের ছুটির' নির্মাতা বানালেন 'মাস্তুল'

মস্কোতে প্রতিযোগিতা করবে বাংলাদেশের 'মাস্তুল