১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সৌদিতে চলচ্চিত্র নিয়ে বক্তৃতা দেবেন বিধান রিবেরু

সৌদির সংস্কৃতি মন্ত্রণালয় ও ফিল্ম কমিশনের উদ্যোগে রিয়াদে এই সম্মেলন শুরু হবে আগামী ৬ নভেম্বর, চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

সৌদিতে চলচ্চিত্র নিয়ে বক্তৃতা দেবেন বিধান রিবেরু
বিধান রিবেরু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 05:22 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

সৌদি আরবে আয়োজিত 'ফিল্ম ক্রিটিসিজম কনফারেন্স-এফসিসি' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেবেন দেশের চলচ্চিত্র সমালোচক, লেখক ও সাংবাদিক বিধান রিবেরু।

সৌদির সংস্কৃতি মন্ত্রণালয় ও ফিল্ম কমিশনের উদ্যোগে রিয়াদে চলচ্চিত্র সমালোচকদের নিয়ে এই সম্মেলন শুরু হবে আগামী ৬ নভেম্বর’ চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

সম্মেলনের সিম্পোজিয়াম পর্বে বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন বিধান রিবেরু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৌদি আরবের সিনেমা ইন্ডিস্ট্রিতে এক নতুন যাত্রা শুরু হয়েছে। তারা সিনেমা নির্মাণ, প্রদর্শনসহ নানা রকম আয়োজন করছে। 

“এফসিসিতে দ্বিতীয়বারের মত হচ্ছে চলচ্চিত্র সমালোচনা নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনটি। এবার আমাকে আমন্ত্রণ জানিয়েছে।"

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও নিউ মিডিয়া নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখক, শিক্ষক ও সংশ্লিষ্টজনদের ভাবনাচিন্তা আদানপ্রদানের একটি আন্তর্জাতিকমানের প্লাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে ২০২৩ সাল থেকে এফসিসির যাত্রা শুরু হয় বলে জানিয়েঠছেন বিধান রিবেরু।

তিনি বলেন, "এমন আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হয়ে সম্মানিত বোধ করছি।"

২০২২ সালে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরি হয়ে ফ্রান্স গিয়েছিলেন রিবেরু। কান ছাড়াও, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তিনি ফিপ্রেসি জুরির দায়িত্ব পালন করেছেন। 

ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস এসোসিয়েশন অব বাংলাদেশ, ইফক্যাবের সহকারী মহাসচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগেও শিক্ষকতা করছেন রিবেরু।

চলচ্চিত্র বিষয়ে তার একাধিক বই ও প্রবন্ধ রয়েছে। তিনি ‘সিনেমা দর্শন’ নামের একটি লিটলম্যাগও সম্পাদনা করেন।