১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিনয় শিল্পীর সন্ধানে মিথিলা বিচারক

‘দীপ্ত স্টার হান্টের’ বিচারক হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

অভিনয় শিল্পীর সন্ধানে মিথিলা বিচারক
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় শিল্পীদের আলোয় আনার লক্ষ্য নিয়ে দীপ্ত টেলিভিশনে আসছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’; সেখানকার প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

ফেইসবুকে এক পোস্ট দিয়ে এ খবর দিয়েছেন মিথিলা।

পাশাপাশি আগ্রহীদের এই শোয়ে আবেদন করারও আহ্বান জানিয়েছেন তিনি।

এই রিয়েলিটি শোয়ের আয়োজন করেছে দীপ্ত টেলিভিশন। প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান, তার সঙ্গে থাকছেন নির্মাতা শিহাব শাহীনও। 

‘দীপ্ত স্টার হান্ট’ নিয়ে আয়োজকরা বলছেন, গত ১০ জানুয়ারি থেকে আগ্রহীরা নিবন্ধন শুরু করেন, যা চলেছে ২৫ জানুয়ারি পর্যন্ত। 

এরপর সোমবার থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের ‘গ্রুমিং’ শুরু হবে।

প্রতিযোগিতার সেরা প্রতিযোগীদের আগামী দুই বছরের জন্য দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দায় কাজের সুযোগ দেওয়া হবে।

নির্দিষ্ট লিংকে (Stathunt.deeptoplay.com) গিয়ে আগ্রহী প্রার্থীরা নিবন্ধন করতে পারবেন৷

আরও পড়ুন: 

শুরু হচ্ছে 'দীপ্ত স্টার হান্ট'