১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনির্বাণ-সোহিনী সত্যিই কি প্রেম করতেন

তবে কতদিন তারা সম্পর্কে ছিলেন, কেন দুজনের পথ আলাদা হল সে বিষয়ে কোনো কথা বলেননি সোহিনী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 11:20 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত দুই অভিনয়শিল্পী সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য প্রেম করেছেন, এই গুঞ্জন অনেকবারই শোনা গেছে। কিন্তু সত্যিটা আসলে কী?

টিভিনাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী নিজেদের অতীত সম্পর্কের কথা স্বীকার করেছেন।

অভিনেত্রী বলেন, ‘আমাদের একটা সম্পর্ক ছিল’।

তবে কতদিন তারা সম্পর্কে ছিলেন, কেন দুজনের পথ আলাদা হল সে বিষয়ে কোনো কথা বলেননি সোহিনী। 

সোহিনীর সঙ্গে কথায় অনির্বাণের প্রসঙ্গে কথা উঠেছে, তার কাজ থেকে বাদ পড়ার ঘটনা নিয়ে। 

সোহিনী বলেন, “এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা হওয়া উচিত নয়। তারপরেও আমার অনেক কিছু বলা উচিত, আবার অনেক কিছু বলা যাবেও না। প্রত্যেকে নিজেদের মতো করে লড়াই করছেন।”

কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির ডিরেক্টরস গিল্ড ও টেকনিশিয়ান ফেডারেশনের দ্বন্দ্বের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য।

বেশ কিছুদিন ধরে এই অভিনেতা অভিযোগ করে যাচ্ছেন যে, শুটিংয়ে বাধার পাশাপাশি ইদানিং তাকে অভিনয়েও ডাকা হচ্ছে না। 

তার কথায়, গত কয়েক মাস তার কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। এমনকি তার 'হুলিগানিজম' ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও করতে গিয়েও বাধার মুখে পড়েছেন।

অনির্বাণ সংসার করছেন মধুরিমা গোস্বামীর সঙ্গে। আর সোহিনী বছরখানেক প্রেমের পর বিয়ে করেছেন গায়ক শোভন গাঙ্গুলিকে।