উত্তম সাজে তিন গৌরবের শ্রদ্ধাঞ্জলি
তার সময় পেরিয়ে একালেও ফ্যাশন-সাজে মহানায়ক ছিলেন আইকন।
Published : 24 Jul 2025, 03:43 PM
ধাক্কাপাড়ের ধুতি আর পাঞ্জাবি পরতে পছন্দ করতেন উত্তম। সে কথা মাথায় রেখে ওই ধরনের কাপড়ের তৈরি ধুতি-পাঞ্জাবিতে গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং গৌরব রায়চৌধুরী।
অভিনেতা গৌরব চক্রবর্তী জানিয়েছেন, তাদের বাড়িতে বরাবরই উত্তম চর্চা হয়ে আসছে। ফ্যাশনে মহানায়ককে অনুকরণ করার চেষ্টাও তিনি করেন আরো অনেক আগে থেকে। গৌরবের জন্য বেছে নেওয়া হয়েছে ‘দুই ভাই’ সিনেমার উত্তমকুমারকে। ওই সিনেমায় এ ধরনের ধুতি পাঞ্জাবি পরছিলেন উত্তম কুমার।