Published : 29 Jun 2026, 03:30 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের বাউলকুঞ্জে বসছে পূর্ণিমা তিথির 'সাধুমেলা'র ৭০তম আসর।
সোমবার বিকেল সাড়ে ৪টায় এই আয়োজন হতে চলেছে। আবহমান বাংলার লোকসংস্কৃতি ও বাউল দর্শনকে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে গান পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জন বাউল ও লোকশিল্পী।
এই তালিকার প্রথম আকর্ষণ হচ্ছে বাউল সাধক ও লোকসংগীত শিল্পী টুনটুন ফকির, দিল আফরোজ রেবা, রাজ্জাক বাউল, লতিফ শাহ, আরিফ বাউল, শমির বাউল, চন্দনা মজুমদার ও শফি মন্ডল।
তালিকায় আরও রয়েছেন এলিজা পুতুল, শাহীন বাউল, লাভলী শেখ, রুমা আক্তার, উপমা আক্তার, আয়নাল হক বাউল, জাকারিয়া শেখ, করিম বাউল, আফসানা হক ইমু, আধারী মিলন, মুক্তার বাউল, টিটো বাউল, মেহবুব বাউল, ফারুক (বড়), সুবর্ণা আক্তার, লতা মন্ডল, আখি আঞ্জুম, দেলয়ার বয়াতি, দিপা বাউল, গোপাল, শিপু রানি দাস, লিনা, সৃষ্টি মনি, শিরীন সুলতানা, কৃষ্ণ, সজীব, স্বর্ণ, তকবির, অনন্য চৌধুরী, তৃপ্তি রেবারিও, পলি, মিতুল, নয়ন, মিরাজ, তানিয়া, ওমর আলী, ঝরনা বিশ্বাস, সেন্টু গাজী, মিনা পাগলী, নিলয়, শামীম বাউল, রিতা মন্ডল, ডলি মন্ডল, ফারুক (ছোট), মানিক দেওয়ান, জাহিদ, জহির, শিফা, সুরাইয়া আক্তার উর্মি, সেলিম এবং নুসরাত জাহান লিলি।
৭০ তম আসরে লোকসংস্কৃতি ও বাউল দর্শনের তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করবেন গবেষক আবু ইসহাক ও সৈয়দ জাহিদ হাসান।
একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, আধ্যাত্মিক চেতনা ও লোকসংগীতের এই আসরটি সবার জন্য উন্মুক্ত থাকবে।