১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্রজয়ন্তীতে আবুল হায়াতের নাটকে তৌকির

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণের' নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত।

রবীন্দ্রজয়ন্তীতে আবুল হায়াতের নাটকে তৌকির
‘সম্পত্তি সমর্পণ’ নাটকের দৃশ্য। ছবি: বিটিভির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 05:20 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে-বিটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘সম্পত্তি সমর্পণ’।

রবি ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণের’ নাট্যরূপ দিয়েছেন পরিচালক ও অভিনেতা আবুল হায়াত। 

বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে নাটকটি।   

‘সম্পত্তি সমর্পণ’ নাটকের দৃশ্য। ছবি: বিটিভির সৌজন্যে। 

‘সম্পত্তি সমর্পণ’ নাটকের দৃশ্য

মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকের গল্পে দেখা যাবে যজ্ঞনাথ কুণ্ডু অত্যন্ত কৃপণ প্রকৃতির একজন মানুষ।তার কৃপণতার বহর এমনই যে স্ত্রী ও পূত্রবধুর অসুস্থতার সময়ে তিনি ওষুধ কিনতে চান না। চিকিৎসার অভাবে যজ্ঞনাথের পুত্রবধূ মারা যায়। 

এই ঘটনার পরে তার একমাত্র ছেলে দামোদরও তাকে ছেড়ে চলে যায়। সঙ্গে নিয়ে যায় তার নাতি গোকূলকে। একমাত্র এই ছোট্ট শিশুটির প্রতি কিছুটা স্নেহ-ভালোবাসা ছিল যজ্ঞনাথের। 

‘সম্পত্তি সমর্পণ’ নাটকের দৃশ্য। ছবি: বিটিভির সৌজন্যে। 

‘সম্পত্তি সমর্পণ’ নাটকের দৃশ্য

একা থাকতে থাকতে কয়েক বছর পরে নিতাই নামের একটি অনাথ ছেলেকে তিনি আশ্রয় দেন যজ্ঞনাথ। তিনি নিতাইকে প্রায়ই বলতেন তার সমস্ত টাকা পয়সা তাকে দিয়ে যাবেন। হঠাৎ একদিন রাতে ছোট্ট নিতাইকে নিয়ে যজ্ঞনাথ এক গুহার মধ্যে প্রবেশ করেন, যেখানে রাখা আছে তার সঞ্চিত ধন-সম্পদ। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় গল্প।

নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকির আহমেদ, ফারজানা ছবি, মোহাম্মদ বারী, কাজী জাহাঙ্গীর, সোহেল রশীদ, তুর্য, তামিমসহ আরো অনেকে।  

‘সম্পত্তি সমর্পণ’ নাটকের দৃশ্য। ছবি: বিটিভির সৌজন্যে। 

‘সম্পত্তি সমর্পণ’ নাটকের দৃশ্য

তবে কেবল নাটক নয়, রবিঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিটিভিতে দেখা যাবে আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, আলোচনানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, কাব্যনাট্য ও নাটক।

কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রচার হবে রাত ১১টা ৫ মিনিটে। এল রুমা আকতারের প্রযোজনায় কাব্যনাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। 

এতে অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, নিসর্গ, হাসান, অনিন্দ্য, শফিক, জাওয়াদ, আলী, বিপুল, বিমল, অহনসহ অনেকে।