Published : 27 Aug 2026, 11:16 AM
তিন ব্যান্ড ও তিন শিল্পীদের নিয়ে 'মনসুন বিটস' শিরোনামের এক কনসার্ট হতে চলেছে ঢাকায়।
ইনভাইরো ইভেন্টস এর আয়োজনে এই কনসার্টটি হবে আগামী শনিবার। ঢাকার মাদানী এভিনিউয়ের কোর্টসাইডে হবে এই কনসার্ট।
'মনসুন বিটস' এ পারফর্ম করবে ব্যান্ড 'আর্টসেল', 'অড সিগনেচার' ও 'রেনেসাস'। শিল্পীদের মধ্যে পারফর্ম করবে সংগীতশিল্পী প্রীতম হাসান, শিবু এবং ডিজে শিমারি।
ইনভাইরো ইভেন্টস জানিয়েছে, কনসার্টে দর্শকদের জন্য এক মঞ্চে তুলে ধরা হচ্ছে দেশের রক, পপ ও ইলেকট্রনিক মিউজিকের পরিচিত সব মুখ।
কনসার্ট শুরু হবে বিকেল ৩ টায়। ইতোমধ্যে কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়েছে।
টিকেট পাওয়া যাচ্ছে টিকিফাই প্ল্যাটফর্মে।