১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সব হিসাব উল্টে ছুটছে ‘মহাবতার নরসিংহ’

১৫ কোটি রুপির বাজেটের ‘মহাবতার নরসিংহ’ মুক্তির ১৮ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২১০ কোটি রুপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 11:43 AM

Updated : 10 Sep 2026, 12:44 PM

ভারতে মোহিত সুরির ‘সাইয়ারা’ ঝড়ের পর নতুন চমক তৈরি করেছে একটি অ্যানিমেশন সিনেমা। 

বক্স অফিসের সব হিসাব উল্টে, অশ্বিন কুমারের ‘মহাবতার নরসিংহ’ এখন ইতিহাস লিখছে। 

হিন্দুস্তান টাইমস লিখেছে, দক্ষিণ ভারতের এই অ্যানিমেটেড সিনেমাটি কেবল বিস্ময় নয়, এটি রীতিমত বিপ্লব ঘটিয়েছে।

পৌরাণিক কাহিনীর এই অ্যানিমেশন সিনেমাটি মুক্তি পায় গেল ২৫ জুলাইয়ে। প্রযোজকরা বলছেন, ১৫ কোটি রুপির বাজেটের ‘মহাবতার নরসিংহ’ মুক্তির ১৮ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২১০ কোটি রুপি। 

আর ভারতে এই সিনেমাটির আয়ের অংক ১৭১.৯২ কোটি রুপি। 

‘মহাবতার নরসিংহ’ প্রযোজনা করেছেন শিলপা ধাওয়ান, কুশল দেশাই ও চৈতন্য দেশাই। হম্বালে ফিল্মসের ব্যানারে ক্লিম প্রোডাকশনস উপস্থাপন করেছে ছবিটি। থ্রিডি ও টুডি- দুই সংস্করণেই মুক্তি পেয়েছে হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষায়।

আগামী কয়েকদিন এই সিনেমার আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে এর মধ্যে রজনীকান্তের ‘কুলি’ এবং হৃত্বিক রোশানের ‘ওয়ার ২’ মুক্তির অপেক্ষায়। 

সেই যুদ্ধে ‘মহাবতার নরসিংহ’ কতটা সফল হয় সেটাই দেখার অপেক্ষায় আছেন সিনেমা সমালোচকরা।