১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচারপতি বেশে আফজাল

ওয়েব সিরিজ ‘বোধ’ এ আসছেন এই অভিনেতা।

বিচারপতি বেশে আফজাল

বোধ ওয়েব সিরিজে বিচারপতির বেশে আফজাল হোসেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 10:09 PM

Updated : 31 Oct 2022, 10:09 PM

অমিতাভ রেজার নতুন ওয়েব সিরিজে আসছেন আফজাল হোসেন। যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতির বেশে ‘সত্য উদ্ঘাটনে’ দেখা যাবে তাকে।

বোধ নামের এই ওয়েব সিরিজ আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এতে আফজালের নাম হবে আলমগীর হোসেন।   

হইচইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। সুদক্ষ আইনজ্ঞ আলমগীরের নিজের বিচারবোধের প্রতি ছিল অগাধ আস্থা। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি তার বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। এক পর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ, আর শুরু হয় সত্যের উদঘাটন।”
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজালের সঙ্গে দিলারা জামানকে এই সিরিজে দেখা যাবে একটি বিশেষ একটি চরিত্রে। আরও থাকছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক হাসান, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট।

‘বোধ’ নিয়ে নির্মাতা অমিতাভ রেজা বলেন, “এই সিরিজে যারা কাজ করেছেন তারা সবাই পরীক্ষিত অভিনয়শিল্পী। তারা যে শুধু দারুণ অভিনয়শিল্পী তাইই নয়, তাদের সাথে আমার সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। আমি তাদের নিয়ে কাজ করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের পারফরমেন্স আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমি আশাবাদী যে বোধ সিরিজটি দর্শকদের ভালো লাগবে।” 

সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম পল্টু এবং জাহিন ফারুক আমিন। চিত্র-নির্দেশনা করেছেন তুহিন তামিজুল এবং সংগীত নির্দেশনায় ছিলেন আরাফাত মহসীন নিধি। সিরিজটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন।