Published : 11 Feb 2026, 05:09 PM
পণ্ডিত রবিশঙ্করের মেয়ে সেতারবাদক আনুশকা শঙ্কর তার ভারত সফরে দিল্লি ও মুম্বাইয়ে শো করে শেষ কনসার্টটি করেন কলকাতায়। আর ওই অনুষ্ঠানটিকে তিনি ‘স্বপ্নের’ সঙ্গে তুলনা করেছেন। কনসার্টে ছিলেন অতিথি শিল্পী অরিজিৎ সিং, এই গায়কের উপস্থিতি ও পরিবেশনা আনে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা। কনসার্টের কয়েকটি ছবি আনুশকা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুশকা শঙ্কর অনুষ্ঠান করেন রোববার সন্ধ্যায়। আনুশকা বলেন, ১৪ বছর বয়সে ওই মঞ্চে প্রথম অনুষ্ঠান করেছিলেন তিনি।

প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর শিল্পী অরিজিৎ সিং প্রথম আসেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে অতিথি শিল্পী হয়ে। অরিজিতের গানের সঙ্গে আনুশকা সেতার এবং বিক্রম ঘোষ তবলায় সঙ্গত করেন।

তবলার বোল তুলছেন বিক্রম ঘোষ।

রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নেওয়া মেয়া আনুশকা শঙ্কর তার বাবার হাত ধরে সেতারবাদক হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন।

গানের পর অরিজিৎকে অভিবাদন জানান আনুশকা।

এবার ভারত সফরে দিল্লি, মুম্বাই ও কলকাতা মিলিয়ে ছয়টি শো করেছেন আনুশকা।

দলের সঙ্গীদের ধন্যবাদ জানিয়ে আনুশকা বলেন, সবার কঠোর পরিশ্রম ও আন্তরিক চেষ্টায় তাদের শো 'সফল হয়েছে'।