১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন গান 'লোকে বলে' নিয়ে নুসরাত ফারিয়া

ঈদের দিন প্রকাশ পাবে 'লোকে বলে' গান।

নতুন গান 'লোকে বলে' নিয়ে নুসরাত ফারিয়া
'লোকে বলে' গানের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 10:15 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

দুই বছর পর নতুন গান নিয়ে ফিরছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। কোরবানির ঈদে প্রকাশ হতে যাচ্ছে তার নতুন একক গান ‘লোকে বলে’।

গানটি প্রকাশ করছে এসভিএফ ও ব্লিং মিউজিক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।  

ফোক-পপ ঘরানার এই গানে প্রথমবারের মত একসঙ্গে কাজ করেছেন নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী-সুরকার ফুয়াদ আল মুক্তাদির।

‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব। সম্প্রতি ঢাকার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে ভিডিওটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

২০২৪ সালে এসভিএফের ব্যানারে নুসরাত ফারিয়ার সবশেষ গান প্রকাশিত হয়েছিল। ‘লোকে বলে’ তার গাওয়া পঞ্চম একক গান।

বিনোদন অঙ্গনে ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।

অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ নিয়ে আসেন। এরপর 'হাবিবি', 'বুঝিনা তো তাই', 'আমি চাই তোমাকে' গানগুলো করেছেন তিনি।