১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রিয়াঙ্কার ‘বিড়াল চাহনি’, জন্মদিনে নতুন লুক প্রকাশ্যে

রাজামৌলি ‘বারাণসী’ বানাচ্ছেন ১৪০০ কোটি রুপি বাজেট নিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 06:13 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

প্রায় আট বছর পরে ভারতীয় সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সেই প্রত্যাবর্তন যে বড় মাপের কিছু হতে পারে, তার ইঙ্গিত মিলেছিল আগেই। 

এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। 

শনিবার অভিনেত্রীর ৪৪তম জন্মবার্ষিকী; ইন্ডিয়া টুডে লিখেছে, নায়িকার জন্মদিনে সোশাল মিডিয়ায় সিনেমার কিছু দৃশ্য পোস্ট করেছেন রাজামৌলি।

প্রিয়াঙ্কার লুক প্রকাশ করে তিনি লিখেছেন, “হাসলে মিষ্টি, আর না হাসলে আগুন ঝরে’।

নতুন ঝলক প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে বআলোচনা। 

জন লিখেছেন, “ছোটবেলা থেকে প্রিয়াঙ্কার ছবি দেখে বড় হয়েছি। এখনও তিনি সমান দাপটের সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন।” 

আর এক জনের মন্তব্য, “প্রিয়াঙ্কার সেই চেনা বুনো বেড়াল মত চাহনি যেন আবার ফিরে এসেছে।” 

আবার কারও মতে, “এত দিন ভেবেছিলাম এটি ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা। নতুন ছবি দেখে ধারণাই বদলে গেল।”

 ‘বারাণসী’ মূলত রোমাঞ্চ, অতীতযাত্রা এবং আরও নানা উপাদানের মিশেলে তৈরি। সিনেমায় বিভিন্ন সময়পর্বে চরিত্রগুলিকে ভিন্ন রূপে দেখা যাবে।

গত বছরের নভেম্বর মাসে হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তার পর থেকেই রাজামৌলি কী নতুন চমক নিয়ে আসছেন, তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শক।

প্রায় ১,৪০০ কোটি রুপিতে তৈরি হচ্ছে ‘বারাণসী’, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে চলেছে। 

রাজামৌলির পরিচালনায় মহেশ বাবু, প্রিয়াঙ্কা এবং পৃথ্বীরাজের মত তারকাদের উপস্থিতি সিনেমাটি ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।