২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাইফিনার ১০ বছর

স্ত্রী কারিনা কাপুরকে ‘অসাধারণ’ বললেন সাইফ আলী খান।

সাইফিনার ১০ বছর

সাইফ আলী খান ও কারিনা কাপুর এক ছাদের নিচে এক দশক পূর্ণ করলেন। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 11:31 PM

Updated : 17 Oct 2022, 11:31 PM

দাম্পত্যের ১০ বছর পূর্ণ করলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর; দুই ছেলেকে নিয়ে সুখেই কাটছে এই দুই বলিউড তারকার সংসার।

পতৌদির নবাব পরিবারের সন্তান সাইফ ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের কাপুর পরিবারের কারিনার সঙ্গে।

এখনও দুজনে অভিনয়ে ব্যস্ত। একটি ক্রাইম থ্রিলারের শুটিংয়ে ছিলেন কারিনা। তা ছেড়েই বিয়ের ১০ বছর পূর্তি উদযাপনে তিনি মুম্বাইয়ে স্বামীর কাছে ছুটে আসেন বলে ভারতের সংবাদ মাধ্যমের খবর। রোববার দুজনে তাদের বড় ছেলে তৈমুরকে নিয়ে গিয়েছিলেন তায়কোয়ান্দো প্রতিযোগিতায়। তাদের আরেক ছেলেন নাম জেহ।

Image

দুই ছেলেকে নিয়ে সাইফ-কারিনা

বিয়ে বার্ষিকী উপলক্ষে ইন্সটাগ্রামে সাইফের সঙ্গে পুরনো একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

সেই পোস্টে এই তারকা দম্পতির পরিবার এবং বন্ধুরা অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সাইফের বোন অভিনেত্রী সোহা আলী খান লিখেছেন, “শুভ বিয়ে বার্ষিকী”। কারিনার বড় বোন অভিনেত্রী কারিশ্মা কাপুর লিখেছেন, “চিরকাল এমনই থেকো।”

সোহা তার ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা ও সাইফের বিয়ের ছবিও শেয়ার করেন। তাতে নব দম্পতির পাশে সোহা, সাবা আলি খান, শর্মিলা ঠাকুরের সঙ্গে সারা আলী খান ও ইব্রাহিম খানও ছিলেন।

ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি এবং কলকাতার ঠাকুর বাড়ির মেয়ে শর্মিলার ছেলে সাইফ মায়ের মতো সিনেমায় নামার পর প্রথমে বিয়ে করেছিলেন আরেক অভিনেত্রী অমৃতা সিংকে। তাদের বড় ছেলে ইব্রাহিম, আর মেয়ে সারা ইতোমধ্যে বলিউডে নাম লিখিয়েছেন।

Image

অমৃতা সিংকে ছেড়ে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলী খান। 

অমৃতার সঙ্গে ১৩ বছর সংসার করেন সাইফ। এরপর ২০১২ সালে বিয়ে করেন রণধীর-ববিতার মেয়ে কারিনাকে।

তাশান সিনেমার সেটে দুজনের প্রেম হয়, তারপর করেন বিয়ে। সৎ মা হলেও কারিনার সঙ্গে সারা ও ইব্রাহিমের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। মাঝে-মধ্যেই তাদের একসঙ্গে দেখা যায়।

এদিকে বিয়ের ১০ বছর পূর্তিতে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনাকে ‘অসাধারণ’ বলেছেন সাইফ।