১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের তৃতীয় দিন: টিভির পর্দায় যা দেখা যাবে

প্রথম দুদিনের মত এ দিনও একাধিক নাটকে দেখা যাবে মোশাররফ করিমকে।

ঈদের তৃতীয় দিন: টিভির পর্দায় যা দেখা যাবে
টেলিভিশন স্টেশনে প্রচার হওয়া নাটকের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 10:54 AM

Updated : 26 Aug 2026, 03:43 PM

ঈদের তৃতীয় দিন শনিবার টেলিভিশন স্টেশনগুলোতে প্রচার হবে প্রায় অর্ধশতাধিক নাটক। এর মধ্যে রয়েছে একক নাটক ও টেলিছবি। 

এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, বাংলাভিশন, বৈশাখী, মাছরাঙা, দীপ্ত ও নাগরিক টিভিসহ বিভিন্ন চ্যানেলে সারাদিন ধরে প্রচার হবে এসব নাটক। 

প্রথম দুদিনের মত এ দিনও একাধিক নাটকে দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়া আরশ খান ও খায়রুল বাসারও একাধিক নাটকে থাকছেন। 

এটিএন বাংলায় তানিয়া বৃষ্টির 'পার্সেল' 

সকাল ৯টায় দেখা যাবে নাটক 'পার্সেল'। নাজমুল রনির পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি।

মিশুক মিঠুর পরিচালনায় বিকেল ৫টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক 'সৌরভের কাছে পরাজিত'। অভিনয় করেছেন ইয়াশ রোহান ও আইশা খান।

রাত ৮টা ৫০ মিনিটে নাটক 'মামাতো বোন যখন বউ-২' নাটক নিয়ে মোশাররফ করিমের সঙ্গে পর্দায় থাকবেন জান্নাতুল সুমাইয়া  হিমি। তাইফুর জাহান আশিক পরিচালনা করেছেন নাটকটি। 

রুবেল আনুশের পরিচালনায় রাত ১১টায় প্রচার হবে টেলিছবি 'জীবন সাথী'। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও নীলাঞ্জনা নীলা।

চ্যানেল আইয়ে মোশাররফ করিমের 'চমকের শহর'

দুপুর আড়াইটায় দেখা যাবে টেলিছবি 'তোমার আমার প্রেম'। ইমরোজ শাওনের পরিচালনায় অভিনয় করেছেন জোভান ও তটিনী।

মুহম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিছবি 'দ্য অভিযান'। অভিনয় করেছেন খায়রুল বাসার, তটিনী, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল ও রেহান।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক 'কিশোরগঞ্জের কিশোরদল' এর তৃতীয় পর্ব দেখা যাবে। আফজাল হোসেনের পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন আফজাল হোসেন, আহসান হাবিব নাসিম ও তাহমিনা সুলতানা মৌ।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক 'চমকের শহর'-এ মোশাররফ করিমের সঙ্গে পর্দায় থাকবেন হিমি। মেহেদী রনির রচনা ও পরিচালনায় তৈরি নাটকটি।

রুবেল হাসানের পরিচালনায় রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক 'লাভ গেম'। অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী।

এনটিভিতে আরশ খানের 'মিথ্যে নয় সত্য'

সকাল ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটক 'ছেড়ে যেও না'। রাসেল আজমের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন আরশ খান ও সামিরা খান মাহি।

ইমরাউল রাফাতের পরিচালনায় দুপুর ২টা ২০ মিনিটে পর্দায় আসবে টেলিছবি 'মিথ্যে নয় সত্য'। অভিনয় করেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বি।

ধারাবাহিক নাটক 'মা বাবা ভাই বোন' প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। হাসান রেজাউলের পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরি আলম, শবনম ফারিয়া ও তাসনুভা তিশা। 

সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক 'ভুল নামের ফুল'। রিফাত আদনান পাপনের রচনায় ও মীর আরমান হোসেনের পরিচালনায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাদনিমা বিনতে নোমান।

মারুফ হোসেন সজিবের পরিচালনায় রাত ৯টা ১০ মিনিটে দেখা যাবে নাটক 'ভটভটি'। খায়রুল বাসার ও সাদনিমা নোমান অভিনয় করেছেন এ নাটকে।

রাত ১১টা ৫ মিনিটে নাটক 'ভ্রমর'-এ মোশাররফ করিমের সঙ্গে পর্দায় থাকবেন নীলাঞ্জনা নীলা। পরিচালনায় সেলিম রেজা।

আরটিভিতে জোভানের 'শুরু থেকে শুরু'

ধারাবাহিক নাটক 'সাত ভাই টুম্পা' দেখা যাবে সন্ধ্যা ৭টায়। সহিদ উন নবীর পরিচালনায় অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, চাষী আলম ও সামান্তা পারভেজ।

সন্ধ্যা সাড়ে ৭টায় আরটিভিতে প্রচার হবে নাটক 'মন ফড়িং'। আলোক হাসানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও আনিকা কবির শখ।

মীর আরমান হোসেনের পরিচালনায় রাত ৮টা ৩০ মিনিটে পর্দায় আসবে নাটক 'শুরু থেকে শুরু'। অভিনয় করেছেন জোভান ও সাদিয়া আয়মান।

রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'সরল জটিলতা'। সুব্রত সঞ্জীবের পরিচালনায় অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।

ধারাবাহিক নাটক 'বউ সোহাগী পরিবার' দেখা যাবে রাত ১১টায়। অভিনয় করেছেন শাহেদ আলী, সাব্বির অর্নব, শিবলী নোমান ও গোলাম ফরিদা ছন্দা। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

বি ইউ শুভর পরিচালনায় রাত সাড়ে ১১টায় দেখা যাবে নাটক 'আমাদের পরিবার'। অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির।

বাংলাভিশনে মোশাররফ করিমের 'ছাত্রী যখন বউ'

দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনে আসবে টেলিছবি 'ডাবল ট্রাবল'। শামীম জামানের পরিচালনায় অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তাসনুভা তিশা।

রাইয়ান আহমেদের পরিচালনায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে পর্দায় আসবে নাটক 'হঠাৎ তুমি'। অভিনয় করেছেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল। 

রাত ৯টা ২৫ মিনিটে নাটক 'ছাত্রী যখন বউ'-তে মোশাররফ করিমের সঙ্গে পর্দায় থাকবেন সুমাইয়া হিমি। পরিচালনায় মহিন খান।

ধারাবাহিক নাটক 'ভিডিও লিংক' এর তৃতীয় পর্ব প্রচার হবে রাত ১০টা ৪০ মিনিটে। পরিচালনা করেছেন মাসুদ সেজান, অভিনয় করেছেন শামীমা নাজনীন, বাচ্চু, পাভেল ও নাবিলা।

মেহেদি হাসান জনির পরিচালনায় রাত ১১টা ১৫ মিনিটে দেখা যাবে নাটক 'আহা একি মায়া'। এতে অভিনয় করেছেন আরশ খান ও জিম।

বৈশাখী টিভিতে আরশের 'ভালোবেসে কাছে আসা'

রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে দেখা যাবে নাটক 'ভালোবেসে কাছে আসা'। বাপ্পী খানের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন আরশ ও তাসনুভা তিশা।  

রাত ৯টা ২০ মিনিটে দেখা যাবে ধারাবাহিক 'ভাত হাসান' এর তৃতীয় পর্ব। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, ঝুনা চৌধুরী ও জয়রাজ।

ধারাবাহিক নাটক 'সাক্ষী মফিজ' দেখা যাবে রাত ১০টায়। আদিত্য জনির পরিচালনায় অভিনয় করেছেন মীর সাব্বির, ময়মুনা মম ও সুজাত শিমুল। 

রাত সাড়ে ১০টায় দেখানো হবে ধারাবাহিক 'দিল মোহাব্বত'। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আরফান আহমেদ ও শেখ স্বপ্না। 

সাদেক সিদ্দিকীর পরিচালনায় রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক 'মায়া'। অভিনয় করেছেন মৌমিতা মৌ, সাঞ্জু জন ও অভি।

মাছরাঙায় মোশাররফ করিমের 'হট ম্যান' 

বিকেল ৫টা ৫০ মিনিটে মাছরাঙায় প্রচার হবে নাটক 'বলো ভালোবাসি'। অবয়ব সিদ্দিকীর রচনায় ও তৌফিকুল ইসলামের পরিচালনায় অভিনয় করেছেন মুশফিক ফারহান ও ফারিন খান।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক 'লাভ স্টেশন'। বৃন্দাবন দাশের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, আবদুল্লাহ রানা ও রেজমিন সেতু।

অনামিকা মণ্ডলের রচনায় ও মিতুল খানের পরিচালনায় রাত ৮টায় দেখা যাবে 

নাটক 'হঠাৎ কোটিপতি'। এতে অভিনয় করেছেন নিলয় ও সামিরা খান মাহি।

ধারাবাহিক নাটক 'আদরের দুলাভাই' দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে। তাইফুর জাহান আশিকের পরিচালনায় অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।

রাত ১০টা ২০ মিনিটে পর্দায় আসবে নাটক 'মাই ব্যাড বয়'। হাসিব হোসেন রাখির পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া।

মোহন আহমেদের পরিচালনায় রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি 'হট ম্যান'। অভিনয় করেছেন মোশাররফ করিম ও তাসনুভা তিশা।

দীপ্ত টিভিতে তৌসিফ মাহবুবের 'শেষ ঘুম' 

সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে দেখা যাবে 'চোখের জলের রঙ'। তৌফিকুল ইসলামের পরিচালনায় এতে আছেন খায়রুল বাসার ও সাফা কবির। 

রাগীব রায়হানের পরিচালনায় আরশ খান ও সুনেরাহ বিনতে কামালকে নিয়ে দেখা যাবে নাটক 'মিডনাইট হাইওয়ে'। প্রচার হবে রাত ৮ টায়। 

ধারাবাহিক নাটক 'জিডি জামাল' প্রচার হবে রাত ৯টা ৪০ মিনিটে, নাটকের তৃতীয় পর্ব দেখা যাবে এদিন। আকাশ রঞ্জনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, অহনা ও শামীমা নাজনীন।

সহিদ উন নবীর পরিচালনায় রাত ১০টায় পর্দায় আসবে নাটক 'এলাকায় নতুন ভাবি'। অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন ও সামান্তা।

রাত ১১টা ১০ মিনিটে নাটক 'শেষ ঘুম'-এ তৌসিফ মাহবুবের সঙ্গে পর্দায় থাকবেন তানজিম তটিনী। পরিচালনায় রাগিব রায়হান পিয়াল।

নাগরিক টিভিতে আরশ খানের 'দাওয়াত রইল' 

রাত ৮টায় নাগরিক টিভির একমাত্র আয়োজন হিসেবে পর্দায় আসবে নাটক 'দাওয়াত রইল'। আদিফ হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরশ খান ও পারু।