১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মহেম ধামের সাধুসঙ্গ, উদ্বোধনে আফজাল হোসেন

বৃহস্পতিবার বিকেল ৩টায় আগমনী গানের মাধ্যমে শুরু হবে সাধুসঙ্গ।

পদ্মহেম ধামের সাধুসঙ্গ, উদ্বোধনে আফজাল হোসেন
সিরাজদিখানের পদ্মহেম ধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধুসঙ্গ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানের পদ্মহেম ধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধুসঙ্গ।  

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় আগমনী গানের মাধ্যমে শুরু হবে সাধুসঙ্গ। রাত ৮টায় শুরু হবে 'ধন্য প্রহরের গান''।

এই সাধু সঙ্গের উদ্বোধন করবেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বক্তা হিসেবে থাকবেন টুরিস্ট পুলিশ বিভাগের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।  

এই সাধু সঙ্গে পরিবেশনায় থাকবেন পাগলা বাবলু, রাজ্জাক বাউল,সমির বাউল, আরিফ বাউল, সুচনা সেলি, ডলি মন্ডল, এলিজা পুতুল। 

তাদের সঙ্গে হারমোনিয়ামে থাকবেন সাইদুল, দোতারায় ভুট্টু বাউল, তবলায় সুমন বাউল, বাঁশিতে থাকবেন আরিফ।