১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভালোবাসা দিবসে শাকিবের ‘প্রিয়তমা’ ওটিটিতে

‘প্রিয়তমা’ দেখা যাচ্ছে ৪৫ টাকা খরচ করে।

ভালোবাসা দিবসে শাকিবের ‘প্রিয়তমা’ ওটিটিতে
‘প্রিয়তমা’ সিনেমার পোস্টার। ছবি: আইস্ক্রিনের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 11:56 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

ভালোবাসা দিবসকে ঘিরে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে তিন বছর আগে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা।  

আইস্ক্রিনে চলছে সিনেমাটি। শুক্রবার থেকে ৪৫ টাকায় সাবস্ক্রাইব করে দেখা যাবে সিনেমাটি।  

রোমান্টিক-ড্রামা ঘরানার 'প্রিয়তমা' সিনেমার চিত্রনাট্যে প্রেম, বিশ্বাসভঙ্গ ও আত্মত্যাগের গল্প উঠে আসে। এক সাধারণ প্রেমের সম্পর্ক কীভাবে ভুল বোঝাবুঝি, সামাজিক বাস্তবতা ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে জটিল হয়ে ওঠে সেটিই উঠে এসেছে সিনেমায়। আবেগঘন সংলাপ ও নাটকীয় মোড়ের কারণে সিনেমাটি সেসময় দর্শকপ্রিয় হয়ে উঠেছিল।  

সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। 

‘প্রিয়তমা’র কাহিনী লিখেছিলেন প্রয়াত ফারুক হোসেন। আরশাদ আদনান প্রযোজিত সিনেমায় শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে। 

সম্প্রতি ঘোষণা করা ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সিনেমাটি পাঁচটি শাখায় জাতীয় পুরস্কার অর্জন করে।