১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোক স্টুডিও বাংলায় নতুন গান ‘পাতার বাঁশরি’

গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 11:38 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

নতুন গান ‘পাতার বাঁশরি’ নিয়ে এল কোক স্টুডিও বাংলা।

শনিবার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ও সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হয়।

‘পাতার বাঁশরি’ গানটির কথা ও সুর করেছেন ইশান। যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক।

কোক স্টুডিও বাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এটি বিশুদ্ধ প্রেমের গান। গানের মূল গল্প দাঁড়িয়ে আছে প্রিয় মানুষের দূর থেকে ভেসে আসা বাঁশির সুরে প্রেমিকের আকুলতার ওপর। নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত ভালোবাসার টানেই ফিরে আসেন প্রেমিক। প্রেম আর বিরহের এই না বলা কথাগুলোই ফুটিয়ে তোলা হয়েছে সহজ কথা ও সুরে।”

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে।