১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দীপিকার ছেড়ে দেওয়া ‘স্পিরিট’ তুলেছে আলোড়ন

নির্মাতা নিজের এক্সে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘নতুন বছরের প্রথম পোস্টারকে স্বাগত জানানো যাক।’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 02:24 AM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ভারতীয় সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’ এর প্রথম ঝলক প্রকাশের পর আলোড়ন তুলেছে। 

নতুন বছরে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসে হইচই ফেলে দিয়েছে বলে লিখেছে সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’। 

নির্মাতা নিজের এক্সে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘নতুন বছরের প্রথম পোস্টারকে স্বাগত জানানো যাক।’

পোস্টারে দেখা যাচ্ছে দীর্ঘ চুল–দাড়ি নিয়ে আছেন ভারতের দক্ষিণী সিনেমার নায়ক প্রভাস। তিনি পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। গায়ে শার্ট নেই, পিঠের অংশে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ। 

বোঝা যাচ্ছে ভাঙ্গার আগের সিনেমা ‘অ্যানিমাল’ সিনেমার চরিত্রগুলোর মতই এখানেও একটি সহিংস চরিত্রের দেখা পাওয়া যাবে।  প্রভাসের ঠোঁটে সিগারেট এবং হাতে পানীয়র গ্লাসও দেখা যাচ্ছে পোস্টারে।

প্রভাসের পাশে হালকা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। 

সিনেমারপ্রথম ঝলক দেখে অনেকে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। 

কেউ লিখেছেন, ‘বড় ঝড় আসছে।’ কারো মন্তব্য, ‘সহিংসতার রাজা, সেই নির্মাতা ফিরছেন।’

প্রভাস ও তৃপ্তির পাশাপাশি সিনেমায় অভিনয় করছেন বিবেক ওবেরয়, কঞ্চনা ও প্রকাশ রাজ। শোনা যাচ্ছে প্রভাস একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, আর তৃপ্তি আসছেন তার প্রেমিকা হিসেবে। 

প্রথমে এই চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোন চূড়ান্ত হয়েছিলেন। কিন্তু কর্মঘণ্টা এবং পারিশ্রমি নিয়ে নির্মাতাদের সঙ্গে মতবিরোধের জেরে তিনি ‘স্পিরিট’ ছেড়ে দেন।

কেবল পরিচালনাই নয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা ‘স্পিরিট’ সিনেমার চিত্রানট্য লিখেছেন, কাজ করেছেন সম্পাদকেরও। 

স্পিরিট তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম, মান্দারিন, জাপানি ও কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়ার পরিকল্পনা নিয়েছে নির্মাতা টিম।

সিনেমটি চলতি বছরে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি।