০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টেলিভিশনে পর্দায় আসছে ভিকি জাহেদের ‘শুক্লপক্ষ’

‘শুক্লপক্ষ’ সিনেমার তিন গুরুত্বপূর্ণ চরিত্রে আছে দুই নায়ক ও এক নায়িকা।

টেলিভিশনে পর্দায় আসছে ভিকি জাহেদের ‘শুক্লপক্ষ’
‘শুক্লপক্ষ’ সিনেমার পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 10:02 AM

Updated : 11 Sep 2026, 03:43 PM

একই বিশ্ববিদ্যালয় থেকে পরপর তিন তরুণীর নিখোঁজ হওয়া এবং সেই রহস্যের জট খোলার গল্প নিয়ে নির্মিত থ্রিলার ওয়েব ফিল্ম ‘শুক্লপক্ষ’ এবার প্রচার হতে যাচ্ছে টেলিভিশনের পর্দায়।

চ্যানেল আইয়ের পর্দায় বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে সিনেমাটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত ৯৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, খাইরুল বাসার ও সুনেরাহ বিনতে কামাল। 

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ ও আবদুল্লাহ সেন্টু।

সিনেমাটির গল্পে দেখা যাবে, একই বিশ্ববিদ্যালয় থেকে একের পর এক ছাত্রী নিখোঁজ হতে থাকলে পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়, সুনির্দিষ্ট কোনো চক্র তরুণীদের টার্গেট করছে। এর মধ্যেই মঞ্জু নামে এক যুবকের মনে শঙ্কা জাগে তার পছন্দের মানুষ লাবণীও হয়ত পরবর্তী শিকার হতে যাচ্ছে। 

শক্ত কোনো প্রমাণ ছাড়া কেবল আশঙ্কার ওপর ভর করে লাবণীকে রক্ষা করতে মাঠে নামে মঞ্জু। লাবণীকে রক্ষা এবং এই চক্রকে ধরার গল্পে এগিয়ে যাবে সিনেমাটি। 

‘শুক্লপক্ষ’ সিনেমাটিতে মোট তিনটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, অবন্তী সিঁথি, অজয় রায় ও সদ্য খান।