১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আসছে ‘আড্ডানামা’! প্রথম পর্বে অতিথি কে?

বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে ‘আড্ডানামা’র প্রথম পর্ব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 07:20 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

তাদের কেউ অভিনেতা, কেউ নির্দেশক, কেউ কবি, উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার; যার যার ক্ষেত্রে তারা উজ্জ্বল, খ্যাতিমান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্লিটজ বিভাগের সাক্ষাৎকার সিরিজ ‘আড্ডানামা’য় হাজির হয়ে তারা শুনিয়েছেন জীবনের এপিঠ আর ওপিঠের গল্প।

বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে ‘আড্ডানামা’র প্রথম পর্ব। সেখানে অতিথি হয়ে এসেছেন নাটক ও সিনেমার দাপুটে অভিনেতা আবুল হায়াত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের পাশাপাশি ফেইসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে দেখা যাবে এ অনুষ্ঠান।  

bangla.bdnews24.com

www.facebook.com/bdnews24

www.youtube.com/@bdnews24  

www.instagram.com/bdnews24

সাক্ষাৎকারে আবুল হায়াত তার জীবনকথন শুরু করেছেন তিন বছর বয়স থেকে। পরিবার, স্বজন, নিজের সাংস্কৃতিক বোধের গোড়াপত্তনের ইতিহাস বলেছেন। এত মাধ্যমে কাজ করলেও মঞ্চকেই কেন শেকড় ভাবেন, টেলিভিশন পর্দাই কেন তার বেশি আপন মনে হয়, বলেছেন সে কথাও। 

আবুল হায়াত কেবল নিজের কথা বলে যাননি; পূর্বসূরী আর সমসাময়িক শিল্পীদের কথাও এসেছে তার গল্পের পরতে পরতে। 

আড্ডনামা সঞ্চালনা করেছেন অভিনেত্রী নিমা রহমান। আগামী পর্বগুলোতে তার সঙ্গে আড্ডায় যোগ দেবেন জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেতা আফজাল আহমেদ, মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী। 

অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, কবি শামীম আজাদ, উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলও আড্ডানামায় তাদের জীবনের গল্প শোনাবেন। 

গ্লিটজের এ আয়োজনে সহযোগিতা করেছে আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল। এরই মধ্যে প্রচার হয়েছে অনুষ্ঠানের প্রোমো ভিডিও। তাতে মিলেছে দর্শক প্রতিক্রিয়াও।

অনেকে অনুষ্ঠান দেখার আগ্রহের কথা প্রকাশ করেছেন। শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষদের নিয়ে এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন। 

আরও পড়ুন: 

তারাদের সঙ্গে আড্ডা, আড্ডানামা!