২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্রতারণার গল্পে ইমন-অধরার ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের গল্পটি আবর্তিত হয়েছে নিউইয়র্কে বসবাসরত এক যুবকের জীবনকে ঘিরে।

প্রতারণার গল্পে ইমন-অধরার ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’
‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 01:00 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

প্রবাস জীবনের প্রতারণা, বন্ধুত্ব এবং টিকে থাকার সংগ্রামকে ঘিরে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। 

যুক্তরাষ্ট্রপ্রবাসী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাণ করেছেন টেলিফিল্মটি। এতে অভিনয় করেছেন অভিনেত্রী অধরা খান, মামনুন হাসান ইমন এবং এমদাদ এইচ ভূঁইয়া।  

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের গল্পটি আবর্তিত হয়েছে নিউইয়র্কে বসবাসরত এক যুবকের জীবনকে ঘিরে। দেশ থেকে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর তার জীবনে নেমে আসে ভয়াবহ প্রতারণা। আলো ঝলমলে শহরে এসে সেই স্ত্রী তার স্বামীর সঙ্গে একের পর এক প্রতারণা করে। 

পাশাপাশি দেশটিতে টিকে থাকার বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে টেলিফিল্মে।

বিজ্ঞপ্তিতে টেলিফিল্মটি নিয়ে নির্মাতা নেয়ামুল বলেন, "প্রবাস জীবনে কখন কার কাছ থেকে প্রতারণা বা কৃতজ্ঞতা আসবে, তা বলা কঠিন। এমন এক বাস্তবতা নিয়েই এই টেলিফিল্মের গল্প এগিয়েছে। কখনো খুব কাছের মানুষই হয়ে ওঠে ভয়ংকর প্রতারক বা আততায়ী। এই জটিল মানবিক সম্পর্কগুলোকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। এটার ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’।"

টেলিফিল্মের পুরো দৃশ্যধারণ হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন লোকেশনে। 

রোজার ঈদে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।