১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসছে খুরশীদ আলমের কণ্ঠে নতুন গান

শিগগির মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন মোমিন বিশ্বাস।

আসছে খুরশীদ আলমের কণ্ঠে নতুন গান
খুরশীদ আলম ও মোমিন বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 10:29 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

বর্ষীয়ান সংগীতশিল্পী খুরশীদ আলমের কণ্ঠে শোনা যাবে ‘বাবা ছেলের গান’ শিরোনামের নতুন একটি গান।  

গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। সামছুল আলমের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।

গানটি নিয়ে খুরশীদ আলম গ্লিটজকে বলেন, "নতুন নতুন গান তো করছি, যেই গানগুলো ভালো লাগে সেই গানগুলো করি। এটিও তেমন একটি গান। খুব সুন্দর কথা-সুরের গান। বাবা-ছেলের আবেগী কথামালার এমন গান এখন কম হয়। সেদিক থেকে গানটি গাইতে বেশ ভালো লেগেছে। আর মোমিন এ প্রজন্মের খুব ভালো একজন শিল্পী। তার সঙ্গে গানটি গেয়েছি। আশা করছি সবারও গানটি ভালো লাগবে।"

মোমিন বিশ্বাস বলেন, "খুরশীদ আলমের সঙ্গে গান গাইতে পারা আমার শিল্পীজীবনের অনন্য একটি প্রাপ্তি। আশা করি তার সঙ্গে গাওয়া বাবা-ছেলের গানটি শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।"  

শিগগির মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন মোমিন বিশ্বাস।