Published : 31 Jul 2023, 08:45 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল দেশব্যাপী প্রতিভা অন্বেষণ ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩’।
সোমবার বিকেলে ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে দু'দিনব্যাপী আয়োজনের সমাপনী, পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে ৬৪ জেলা ও ঢাকা মহানগর পর্যায়ে বিজয়ী ৬৩ জনকে পুরস্কৃত করা হয়।
সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতি ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
শিল্পকলা একাডেমি জানায়, দেশের ৬৪ জেলা ও মহানগর পর্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ১৩৬৫ জন প্রতিযোগীকে নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে রোববার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পঞ্চগীতিকবির গান, লোকসঙ্গীত, দেশাত্ববোধক গান, সাধারণ নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি ও একক অভিনয়- এই ৭টি বিষয়ে মোট ২১ শ্রেণিতে দিনব্যাপী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
দুদিনব্যাপী চলা এ আয়োজন উপলক্ষ্যে প্রতিযোগী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।

সমাপনী আয়োজনে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। উপস্থাপনায় ছিলেন তামান্না তিথি ও মাহাদিয়া রহমান মারিশা।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, “প্রতিভা অন্বেষণের মাধ্যমে জাতীয় প্রতিযোগিতা ২০২৩, সংস্কৃতি ক্ষেত্রে নবজাগরণ সৃষ্টি করেছে। এ ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।”
সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ভিত্তিক চর্চা কখনই পাঠ্যপুস্তকে ঐচ্ছিক বিষয় হতে পারে না। সাংস্কৃতিক কর্মকাণ্ড আগামী বছর থেকে পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাই।”
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্য থেকে ৫ জন প্রতিযোগী তাদের অনুভুতি ব্যক্ত করেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
'সেরাদের মধ্যে সেরা’ হিসেবে জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজয়ী হিসেবে প্রথম স্থান অধিকারী পেয়েছেন ৩০ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট এবং দ্বিতীয় স্থান অধিকারী পেয়েছেন ২৫ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট এবং তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন ২০ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট।
বিজয়ী যারা
পঞ্চগীতিকবির গান
ক-বিভাগ ১ম- সৌমিকা লাহিড়ী, বগুড়া; ২য় তাপশি রহমান প্রান্তি, টাঙ্গাইল; ৩য়- রুদ্র ত্রিদিব রায়, নীলফামারী।
খ-বিভাগ ১ম- মন্দিরা সরকার, সাতক্ষীরা, ২য়- ঋদিমা দেবনাথ, কক্সবাজার, ৩য়- জয়িতা বিশ্বাস, ঠাকুরগাঁও।
গ-বিভাগ ১ম- তৌকির আহমেদ, রাজবাড়ী ২য়- পৌষী পোদ্দার, যশোর ৩য়- শ্রেয়া চৌধুরী, সুনামগঞ্জ।

লোকসঙ্গীত
ক-বিভাগ ১ম- উষসী সূত্রধর, সিরাজগঞ্জ ২য়- তাপশি রহমান প্রান্তি, টাঙ্গাইল, ৩য়- সঞ্চিতা সাহা তিথী, বরগুনা।
খ-বিভাগ ১ম- তানজিম বিন তাজ প্রত্যয়, ঢাকা মহানগর, ২য়-ঐশি রানী দৃষ্টি, জয়পুরহাট, ৩য়-মো. বিজয় হোসেন, কুষ্টিয়া।
গ-বিভাগ ১ম- মোছা শরিফা বেগম, রংপুর, ২য়- পৌষী পোদ্দার, যশোর, ৩য়- তৌকির আহমেদ, রাজবাড়ী।
দেশাত্নবোধক গান
ক-বিভাগ ১ম- উষসী সূত্রধর, সিরাজগঞ্জ ২য়- অহনা রায়, খুলনা, ৩য়- সানজানা হালদার সানভী, বরিশাল।
খ-বিভাগ ১ম- আদর্শী চাকমা, রাঙ্গামাটি, ২য়- আনিসা মাহাজাবিন সোহা, রাজশাহী, ৩য়-পুষ্পিতা সোম, শেরপুর।
গ-বিভাগ ১ম- শ্রেয়া চৌধুরী, সুনামগঞ্জ, ২য়- শতাব্দী দাস, বাগেরহাট, ৩য়- জ্যোতিময়ী সরকার উর্মি, গাইবন্ধা।
সাধারণ নৃত্য
ক-বিভাগ ১ম- দেবযানী সাহা, কিশোরগঞ্জ, ২য়- তাজিম রহমান, রাঙ্গামাটি, ৩য়- রূপশ্রী হোড়, শেরপুর।
খ-বিভাগ ১ম- মেধা রানী বর্মা দৃষ্টি, কুড়িগ্রাম, ২য়- সাফিয়া সারোয়ার শ্রেষ্ঠা, ঢাকা মহানগর, ৩য়-প্রযুক্ত সেন অথৈ, নেত্রকোনা।
গ-বিভাগ ১ম- অংকিতা দে, চট্রগ্রাম, ২য়- দিশা মনি পাল, ঢাকা, ৩য়- সৌরভ তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি।
শাস্ত্রীয় নৃত্য
ক-বিভাগ ১ম- নাবিহা ইনায়া আরেফিন, ঢাকা মহানগর, ২য়- অবনী বড়ুয়া, চট্রগ্রাম, ৩য়- সামিহাত নুসাইবা, দিনাজপুর।
খ-বিভাগ ১ম- অন্বেষা ভট্রাচার্য্য, সিলেট, ২য়- বিততি রায়, মৌলভীবাজার , ৩য়- মেধা রানী বর্মা দৃষ্টি, কুড়িগ্রাম।
গ-বিভাগ ১ম- অংকিতা দে, চট্রগ্রাম, ২য়- অদিতি রায়, ঢাকা মহানগর, ৩য়- এস এম মোমিনুল ইসলাম সৈকত, বগুড়া।
একক আবৃত্তি
ক-বিভাগ ১ম- মো. ইহান জামান, সিরাজগঞ্জ, ২য়- রোহিনী হাসান ঋদ্ধি, চাঁপাইনবাবগঞ্জ, ৩য়- মেহজাবিন রহমান অনুভা, পটুয়াখালী।
খ-বিভাগ ১ম- আনুসা তাসনিম অর্থী, খুলনা, ২য়- অধরা বণিক জয়ী, বরিশাল, ৩য়- মোছা আফিয়া ইবনাত ইলা, পঞ্চগড়।
গ-বিভাগ ১ম- জান্নাতুল মাওয়া জেসিকা, গোপালগঞ্জ, ২য়- আগ্নেয়ী চন্দ্রবর্তী মোহর, ভোলা, ৩য়- ইরফানুল আহসান জীম, সাতক্ষীরা।
একক অভিনয়
ক-বিভাগ ১ম- প্রিয়ন্তী দাস, দিনাজপুর ২য়- মুস্তারী সালেহিন, কুষ্টিয়া, ৩য়- অহর্ষি করঞ্জাই, ভোলা।
খ-বিভাগ ১ম- সাদিয়া ইবনাত আনিকা, রংপুর, ২য়- দেওয়ান মুসা মাহমুদ চন্দ্র, নওগাঁ, ৩য়- রাওনাক ননজিবা, ঠাকুরগাঁও।
গ-বিভাগ ১ম- মৌন লাকি, নারায়নগঞ্জ, ২য়- মৃনাল কান্তি সরকার, বগুড়া, ৩য়- নেনেছেন চাক তৃষা, খাগড়াছড়ি।
সাংস্কৃতিক পরিবেশনা
পুরস্কার বিতরণ শেষে বিজয়ী প্রতিযোগীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় এই আয়োজন।