১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গোল্ডেন গ্লোবের মনোনয়নে এগিয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

অস্কারের আগে এই অনুষ্ঠানকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

বিনোদন জগতে বছরের অন্যতম আলোচিত পুরস্কার গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকায় বাজিমাত করেছে হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

গোল্ডেন গ্লোব পুরস্কারের তালিকায় পল টমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে বলে লিখেছে বিবিসি। 

ইয়েকিম ত্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আটটি মনোনয়ন। এই সিনেমাটি চলচ্চিত্র উৎসবগুলোতে আলোচিত ছিল। এছাড়া ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে ছয়টি করে মনোনয়ন। 

৮৩তম গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা হয় সোমবার। লস অ্যাঞ্জেলেস থেকে দুই অভিনয়শিল্পী মার্লন ওয়ারনস ও স্কাই পি মার্শাল মনোনীত সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন। 

আগামী ১১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অস্কারের আগে এই অনুষ্ঠানকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

এছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছে  ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে। এছাড়া ‘উইকেড: ফর গুড’ ও ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমা দুটি পেয়েছে পাঁচটি করে মনোনয়ন। 

মনোনয়নে আসা নাম

সেরা চলচ্চিত্র (ড্রামা)

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট 

দ্য সিক্রেট এজেন্ট 

সেন্টিমেন্টাল ভ্যালু

সিনার্স

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)

ব্লু মুন

বুগোনিয়া

মার্টি সুপ্রিম

নো আদার চয়েস

নুভেল ভাগ

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অ্যানিমেটেড সিনেমা

আর্কো

ডেমন স্লেয়ার: ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা ইনফিনিটি ক্যাসল

এলিও

কে-পপ ডেমন হান্টার্স

জুটোপিয়া ২

সেরা সিনেমা (অইংরেজি ভাষার সিনেমা)

ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট

নো আদার চয়েজ

দ্য সিক্রেট এজেন্ট

সেন্টিমেন্টাল ভ্যালু

সিরাত

দ্য ভয়েজ অব হিন্দ রজব

সেরা নির্মাতা 

পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

রায়ান কুগলার (সিনার্স)

গিয়ের্মো দেল তোরো (ফ্রাঙ্কেনস্টাইন)

জাফর পানাহি (ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট)

ইয়েকিম ত্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু)

ক্লোয়ি ঝাও (হ্যামনেট)

সেরা অভিনেত্রী (ড্রামা)

জেসি বাকলি (হ্যামনেট) 

জেনিফার লরেন্স, (ডাই, মাই লাভ) 

রেনেত রেইনসভে, (সেন্টিমেন্টাল ভ্যালু) 

জুলিয়া রবার্টস (আফটার দ্য হান্ট) 

তিসা থম্পসন (হেডা) 

ইভা ভিক্টর, (সরি, বেবি)

সেরা অভিনেতা (ড্রামা)

জোয়েল এগারটন (ট্রেন ড্রিমস) 

অস্কার আইজ্যাক (ফ্রাঙ্কেনস্টাইন) 

ডোয়াইন জনসন (দ্য স্মাশিং মেশিন)মা

ইকেল বি. জর্ডান (সিনার্স)

ওয়াগনার মোওরা (দ্য সিক্রেট এজেন্ট)

জেরেমি অ্যালেন হোয়াইট (স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)

রোজ বার্ন (ইফ হ্যাড লেটস আই উড কিক ইউ) 

সিনথিয়া এরিভো (উইকেট: ফর গুড)

কেট হাডসন (সং সাং ব্লু) 

চেজ ইনফিনিটি (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) 

আমান্ডা সেফ্রিড, (দ্য টেস্টমেন্ট অব অ্যান লি)

এমা স্টোন (বুগোনিয়া)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)

টিমোথি শ্যালামে (মেরি সুপ্রিম) 

জর্জ ক্লুনি, (জে কেলি)

লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) 

ইথান হক (ব্লু মুন) 

লি বাইয়ুং-হান (নো আদার চয়েজ) 

জেসি প্লেমনস (বুগোনিয়া)