১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জীবন ও অভিনয়’ নিয়ে দর্শকের মুখোমুখি হচ্ছেন ফেরদৌসী মজুমদার

নাট্যদল ‘অনুস্বর’-এর নিয়মিত উদ্যোগ ‘অনুস্বর সংলাপ’ এর চতুর্থ পর্বে অংশ নেবেন তিনি।

‘জীবন ও অভিনয়’ নিয়ে দর্শকের মুখোমুখি হচ্ছেন ফেরদৌসী মজুমদার
অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 12:46 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

দীর্ঘ অভিনয় জীবন ও অভিজ্ঞতা নিয়ে সরাসরি দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

নাট্যদল ‘অনুস্বর’-এর নিয়মিত উদ্যোগ ‘অনুস্বর সংলাপ’ এর চতুর্থ পর্বে অংশ নেবেন তিনি। 

আগামী ২৫ জুলাই শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে হবে এ আয়োজন। এবারের আয়োজনের মূল বিষয় ‘জীবন ও অভিনয়’।

আয়োজকরা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনুষ্ঠানে নিজের পথচলা ও নাট্যাঙ্গনের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন ফেরদৌসী মজুমদার। উপস্থিত দর্শক ও নাট্যপ্রেমীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী ২০২২ সাল থেকে নিয়মিত এই ব্যক্তিত্বপ্রধান সংলাপের আয়োজন করে আসছে নাট্যদল অনুস্বর। 

এর আগে প্রথম আয়োজনে সৈয়দ জামিল আহমেদ দর্শকদের মুখোমুখি হয়েছিলেন। নাটকের গতিপথ ও চর্চা নিয়ে সেই আয়োজন তরুণ নাট্যকর্মীদের মাঝে বেশ সাড়া ফেলে।

মঞ্চ ও ছোট পর্দা ও চলচ্চিত্রে সমানভাবে আলো ছড়ানো ফেরদৌসী মজুমদার তার শক্তিশালী অভিনয়শৈলী ও সংলাপ প্রক্ষেপণের জন্য প্রশংসিত। 

নাটকে অবদানের স্বীকৃতিতে একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী।