১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লড়াই এড়াতে পেছাল ‘জুমানজি থ্রি’র মুক্তি

ভিডিও গেইমের রাজ্যে আটকা পড়া একদল কিশোর-কিশোরীর অদ্ভুত অ্যাডভেঞ্চার আর তাদের পৃথিবীতে ফেরার ঘটনাপ্রবাহ নিয়ে এগিয়েছে জুমানজি সিরিজের কাহিনী।

লড়াই এড়াতে পেছাল ‘জুমানজি থ্রি’র মুক্তি
ক্রিসমাসে আসছে ‘জুমানজি থ্রি’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 10:02 AM

Updated : 26 Aug 2026, 03:15 PM

ব্লকবাস্টার সিরিজ ‘জুমানজি’র তৃতীয় পর্ব মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স। 

কথা ছিল এ সিনেমার নতুন কিস্তি আসবে ১১ ডিসেম্বর। এখন মুক্তির তারিখ পিছিয়ে নেওয়া হয়েছে ২৫ ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাসের দিনে।

আইএমডিবি নিউজ লিখেছে, দুই বড় বাজেটের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন থ্রি’ এর সঙ্গে যেন প্রতিযোগিতায় যেতে না হয়, সে কারণেই মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সনি। ওই দুই সিনেমা মুক্তি পাচ্ছে ১৮ ডিসেম্বর।

ভিডিও গেইমের রাজ্যে আটকা পড়া একদল কিশোর-কিশোরীর অদ্ভুত অ্যাডভেঞ্চার আর তাদের পৃথিবীতে ফেরার ঘটনাপ্রবাহ নিয়ে এগিয়েছে জুমানজি সিরিজের কাহিনী।

১৯৯৫ সালে মুক্তি পায় এর প্রথম সিনেমা। ২০১৭ সালে ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ নামে রিবুট করা হয়। 

ব্লকবাস্টার হওয়ার পর এর দ্বিতীয় পর্ব জুমানজি: দ্য নেক্সট লেভেল’ মুক্তি পায় দুই বছর পর। তৃতীয় ও শেষ পর্ব ‘জুমানজি থ্রি’ আসছে প্রায় সাত বছর পর।

জুমানজির কেন্দ্রীয় চরিত্রে আছেন ডোয়েইন ‘দ্য রক’ জনসন, জ্যাক ব্ল্যাক, কেভিন হার্ট ও ক্যারেন জিলেন। 

তাদের সঙ্গে পর্দায় আরও দেখা যাবে ড্যানি ডিভিটো, নিক জোনাস, ড্যান হিল্ডেব্র্যান্ড ও জ্যাক জকসকে। আগের দুই পর্বের মত এ পর্বও পরিচালনা করছেন জ্যাক কাসডান।

জুমানজির প্রথম পর্বে অভিনয় করেছিলেন রবিন উইলিয়ামস ও কার্স্টেন ডানস্ট।