Published : 24 Aug 2025, 04:36 PM
তুরস্কের ‘কারদেসলারিম’ নাটকটি বাংলা ভাষায় রূপান্তর করে ‘বড় ভাই’ নামের যে ধারাবাহিকটি মাছরাঙা টেলিভিশনে দেখা যাচ্ছে সেটি পার করছে দেড়শ পর্ব।
বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, বাংলায় ভাষান্তর করার কারণে কারণে সিরিজটির প্রতি বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। ধনী-গরিবের বৈষম্য, ভাইবোনের ভালোবাসা, সংগ্রামের গল্প এবং মানবিক আবেগ ‘বড় ভাই’ নাটককে করে তুলেছে আলাদা মাত্রার।
রোববার রাত ৯টায় প্রচার হবে নাটকের ১৫১তম পর্ব।
নাটকের দৃশ্যে দেখা যাবে, চার ভাইবোন-কাদির, ওমর, আসিয়ে ও এমেলের জীবনের সংগ্রাম। সুখী ও সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই চার ভাইবোন হঠাৎ এক দুর্ঘটনায় বাবা-মাকে হারায়।
এরপর কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার সহানুভূতিশীল মানুষদের কাছ থেকে সহযোগিতা পায়। সিরিজের বড় আকর্ষণ হল ভাইবোনদের নিঃস্বার্থ ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার মানসিকতা।
চলতি বছরের জানুয়ারিতে এই ধারাবাহিকটি প্রচারে আসে। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হয় ‘বড় ভাই’।
আরও পড়ুন: