১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তুর্কি ধারাবাহিক মাছরাঙায়

ধারাবাহিকটির গল্প চার ভাইবোনের জীবন সংগ্রাম ও পারিবারিক বন্ধন নিয়ে।

তুর্কি ধারাবাহিক মাছরাঙায়
‘বড় ভাই’ ধারাবাহিকের অভিনয়শিল্পী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2025, 11:01 AM

Updated : 10 Sep 2026, 12:29 PM

মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন একটি তুর্কি ধারাবাহিক নাটক। 

তুরস্কের ‘কারদেসলারিম’ নাটকটি বাংলা ভাষায় রূপান্তরের পর নাম পেয়েছে ‘বড় ভাই’ । 

বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, রোববার থেকে রাত ৯টায় ধারাবাহিকটির প্রচার শুরু হয়। যা চলবে সপ্তাহের পাঁচদিন। 

নাটকের গল্প চার ভাইবোনের জীবন সংগ্রাম ও তাদের সম্পর্কের বুনট নিয়ে।

যেখানে দেখা যাবে, বাবা-মায়ের অকাল মৃত্যু তাদের জীবনে নানা চ্যালেঞ্জ নিয়ে আসে। ভাইবোনরা একসঙ্গে সেই প্রতিকূলতার মোকাবিলা করে। 

সিরিজটি তুরস্কের ‘এটিভি’ চ্যানেলে প্রথম প্রচারিত হয় ২০২১ সালে। 

অল্প সময়ের মধ্যেই তুরস্ক ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে সিরিজটি। 

এখন পর্যন্ত ৪০টিরও বেশি দেশে প্রচার হয়েছে এই সিরিজ।