Published : 21 Jun 2026, 11:32 AM
আইটেম গানে নাচ, অ্যাকশন সিরিজে অভিনয়, বিচ্ছেদের যন্ত্রণা ভুলে আবার জটিল রোগের সঙ্গে লড়াই—সিনেমার মতই যার জীবন; ভারতের সেই দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন বলে গুঞ্জন উঠেছে।
এনডিটিভি জানিয়েছে, সামান্থার ঘনিষ্ঠজনের মাধ্যমে বরাতে তার খবরটি প্রকাশ করছে। তবে সামাস্থা তার স্বামী পরিচাল রাজ নিদিমরু-দুজরের কেউই এই সুখবরটি নিশ্চিত করেননি।
কদিন আগে সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে কেউ কেউ সামান্থার ‘বেবি বাম্প’ আবিষ্কার করেছেন।
সামান্থা–রাজের পরিচয় হয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজের সময়। পরে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা যাওয়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজকে বিয়ে করেন সামান্থা।
এখান দুজন ফের একসঙ্গে কাজ করেছেন ‘মা ইনতি বানগারাম’ সিনেমায়; পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমার চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু ও বসন্ত মারিঙ্গান্তি।
সামান্থা এর আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। তাদের সেই সংসার টিকেছির চার বছর।
২০২২ সালের অক্টোবরে সামান্থা সোশাল মিডিয়ায় জানিয়েছিরেন তিনি মায়োসাইটিস নামের রোগে আক্রান্ত হয়েছেন। তখন তিনি লিখেছিলেন, রোগটি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করলেও সুস্থ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে।
এই রোগের সঙ্গে কয়েক বছর ধরে লড়াই করেন সামন্থা । সে সময় হাতে কোনো কাজও নেননি। পরে সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি।