১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিসের’ ট্রেইলার ট্রেন্ডিংয়ে

ধর্মেন্দ্রর চলে যাওয়ার দিন ‘ইক্কিস’ সিনেমায় তার নতুন লুক প্রকাশ হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 03:49 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

ধর্মেন্দ্রের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘ইক্কিস’। যা চলতি বছরের বড়দিনে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। শ্রীরাম রাঘবন পরিচালতি ইক্কিসের চিত্রনাট্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান ‘পরমবীর চক্র’প্রাপ্ত সর্বকনিষ্ঠ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট অরুণ খেতারপালকে নিয়ে। 

এই সিনেমার ট্রেইলার তিন সপ্তাহ আগে প্রকাশ হলেও, ধর্মেন্দ্রের প্রয়াণের দিন সোমবার তা নতুন করে দর্শকরা দেখছেন বলে লিখেছে টাইমস অব ইন্ডিয়া। 

সিনেমায় অরুণের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, ধর্মেন্দ্র অভিনয় করেছেন অরুণের দাদার ভূমিকায়। কাকতালীয়ভাবে তার মৃত্যুর দিনেই আসে সিনেমাটিতে ধর্মেন্দ্রর প্রথম লুক।

‘ইক্কিসের’ ট্রেইলার জুড়ে দেশমাতৃকার প্রতি কর্তব্যে অবিচল একটি পরিবারের রসায়ন নজর কেড়েছিল। ধর্মেন্দ্রর চলে যাওয়ার দিন তার নতুন লুক যেন সেই আবেগে শান দিল।