১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আজও অর্ধাঙ্গিনী’: সাবেক-বর্তমানের ‘ভয়ংকর পুনর্মিলন’, সম্পর্কের জটিল ধাঁধায় জয়া-চূর্ণী

জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেনের যার যার জীবন সামলে চলার কঠিন পরীক্ষা ফুটে উঠেছে সিনেমার ঝলকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 02:22 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

বিয়ে ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে পশ্চিমবঙ্গের পরিচালক ‘অর্ধাঙ্গিনী’ নামের যে সিনেমাটি বানিয়ে জনপ্রিয় হয়েছিলেন তিন বছর আগে, সেটির সিক্যুয়েল আসছে।

কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, এবারের পর্বের নাম ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ হয়েছে সিনেমার ট্রেইলার। 

জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেনের যার যার জীবন সামলে চলার কঠিন পরীক্ষা ফুটে উঠেছে সিনেমার ঝলকে। 

এবারের চিত্রনাট্যে দেখানো হয়েছে নিরাপত্তাহীনতায় ভোগা মেঘনার (জয়া আহসান অভিনীত চরিত্র) ধারণা, পরিবারের সবাই মুখে না বললেও স্বামী সুমন (কৌশিক সেন) প্রথম পক্ষের স্ত্রী শুভ্রার (চূর্ণী গঙ্গোপাধ্যায়) সঙ্গে তার তুলনা টানে। 

এদিকে সুমনও মেঘনার সঙ্গে সুখী নয়। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঘর করলেও বারবার তার বিবেকে দাগ কাটে অতীত। স্বামী সুমনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে যখন মেঘনা শুভ্রার শরণাপন্ন হয়, তখন কোনো সমর্থন মেলে না।