১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘গহীন অতল’: ওয়েব ফিল্মে মায়ের চরিত্রে মৌ

সিনেমার শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন পরিচালক আকা রেজা গালিব।

‘গহীন অতল’: ওয়েব ফিল্মে মায়ের চরিত্রে মৌ
‘গহীন অতল’ ওয়েব ফিল্মের দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 05:29 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ হালের দুনিয়ায় ঢুকে পড়লেন। অর্থাৎ ওয়েব দুনিয়ায় কাজ করছেন তিনি।

নির্মাতা আকা রেজা গালিব মৌকে মূল চরিত্রে রেখে বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। সিনেমার গল্প প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। 

শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন গালিব। 

গ্লিটজকে তিনি বলেন,"‘গহীন অতলের’ ডাবিং ও এডিটিংয়ের কাজ চলছে। মুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।"

‘গহীন অতল’ ওয়েব ফিল্মের দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে। 

‘গহীন অতল’ ওয়েব ফিল্মের দৃশ্য

গালিব বলেছেন পুরোটাই পারিবারিক গল্পে, থ্রিলারের ছোঁয়া রাখা হয়েছে।

“ মা ও মেয়ের গল্প। মেয়ের উপর একটা বিপদ নেমে আসে, সেই বিপদ থেকে মেয়েকে উদ্ধার করতে মায়ের ভূমিকা। নানা বাঁধা অতিক্রম করে মেয়েকে বাঁচানোর গল্প নিয়েই ‘গহীন অতল’।"  

সিনেমায় মায়ের চরিত্রে দেখা যাবে মৌকে। তাকে ঘিরেই এই চরিত্রটি ভাবা হয়েছে। মৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো বলে জানিয়েছেন গালিব। 

“মৌ বেশ প্রফেশনাল, তার সঙ্গে কাজ করা যেকোনো পরিচালকের জন্য একটা ভালো সুযোগ। ঠিক সময়ে রেডি হয়ে শুটিংয়ে আসা, চরিত্রটা বোঝা, যা যা দরকার তার থেকে বেশি এফোর্ট দেওয়া। মৌ থাকায় কাজটা বেশ সহজ হয়েছে, তাকে ছাড়া এই চরিত্রটা হত না। কাজটা বেশ ভালো হয়েছে, আশা করছি দর্শকের মন ছুঁয়ে যাবে।"   

‘গহীন অতল’ ওয়েব ফিল্মের দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে। 

‘গহীন অতল’ ওয়েব ফিল্মের দৃশ্য

প্রায় ৯৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় আরও অভিনয় করেছেন এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, এক আজাদ সেতু, ইহতেশাম আহমেদ টিংকুসহ অনেকে। 

ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং। 

‘গহীন অতল’ ওয়েব ফিল্মের দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে। 

‘গহীন অতল’ ওয়েব ফিল্মের দৃশ্য

‘আর্তনাদ’ উপন্যাসের গল্পে সত্তর দশকের প্রেক্ষাপট থাকলেও এই সময়ের উপযোগী করে লেখা হয়েছে চিত্রনাট্য। 

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।