১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যশোরের মঞ্চে 'সক্রেটিস'

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটির তৃতীয় প্রদর্শনী হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 12:36 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

যশোরের শব্দ থিয়েটার মঞ্চে আসছে নাটক 'সক্রেটিস'। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটির তৃতীয় প্রদর্শনী হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নাটকটির রচয়িতা মাস্উদ জামান।

এই নাটকের নির্দেশনা দিয়েছেন অরুন মজুমদার। টিকেট পাওয়া যাচ্ছে যশোরের নিউ ঢাকা বস্ত্রালয়, বেস্ট চয়েস এবং জেলা শিল্পকলা একাডেমিতে।

নাট্যকার মাস্উদ জামান বলেন, "পৃথিবীতে মানুষ নামক প্রাণীটি অন্যসব প্রাণী থেকে আলাদা। কিন্তু কেন আলাদা? সেই প্রশ্নের উত্তর অনুসন্ধানের প্রয়াসে 'সক্রেটিস' নাটক।"

নাটকের আর্চন চরিত্রে শাহিদুর রহমান, মেলিটাস চরিত্রে রিফাত মাহমুদ, এনিটাস হয়েছেন ইব্রাহিম খলিল, প্লেটো চরিতত্রটি করেছেন সোহেল রানা।

এছাড়া ক্রিটো চরিত্রে তানভীর, বিচারক চরিত্রে পিয়াশ মন্ডল, তান্ত্রিক চরিত্রে মারুফ হাসান, ইসিয়াস চরিত্রে আনিসুর রহমান, পাহারাদার হয়েছেন আলমগীর হোসেন, যুবক চরিত্রে হাসিব ও রুহিন, প্রহরী চরিত্রে আকামত আলী , সূত্রধর চরিত্রে অরুন মজুমদার, জেনথিপ চরিত্রে হাফসা এবং সক্রেটিস চরিত্রে মাসউদ জামান অভিনয় করছেন।