১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফের সংসার করার কথা ভাবলেই ‘আতঙ্ক হয়’ ইশার

ব্যক্তিগত জীবনকে তিনি কখনও প্রকাশ্য আলোচনার বিষয় বানাতে চাননি বলে জানিয়েছেন ইশা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 01:43 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ব্যক্তিগত জীবনে ‘কঠিন এক অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন’ বলে জানিয়েছে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। কারণ কদিন আগে র‍্যাপার শিল্পী বাদশার সঙ্গে সাংসারিক জীবনে বিচ্ছেদ টেনেছেন তিনি। 

তার কথায়, ‘জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে আমার কাছে বিয়ে শব্দটির কোনও অস্তিত্বই নেই’।

আনন্দবাজার জানিয়েছে, বাদশাহ আর ইশির সংসার ভাঙে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায়। কিছুদিন ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছিল । অবশেষে কদিন আগে সোশাল মিডিয়ায় এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাদশা ও ইশা।

.. দেওয়া সাক্ষাৎকারে ইশা বলেন, প্রেম কিংবা ভালোবাসার সংজ্ঞা এখন তার কাছে পুরোপুরি বদলে গিয়েছে। বর্তমানে তিনি মা এবং বন্ধুদের ভালোবাসাতেই বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন।

“আবার বিয়ে বা সংসার করার কথা ভাবলেই আমার আতঙ্ক হয়।’

ইশা বলেন, প্রথম থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। কারণ, ব্যক্তিগত জীবনকে তিনি কখনও প্রকাশ্য আলোচনার বিষয় বানাতে চাননি। কিন্তু এই সময়ে তার সার্বিক অভিজ্ঞতা অত্যন্ত কঠিন ছিল। এমনকি বার বার নিজেকেই তিনি প্রশ্ন করতেন, তিনি ভুল করছেন কি না।

চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে বিয়ে করেছিলেন বাদশা ও ইশা রিখি। প্রথম দিকে বিয়ের কথা গোপন রেখেছিলেন দুজনেই।

তাদের বিয়ের ছবি ইশা নিজে সোশাল মিডিয়ায় শেয়ার না করলেও তার মা সেই কাজটি করে দেন। বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে একাধিক বার তাঁর ঝগড়াও হয়েছিল বলে জানান অভিনেত্রী। তবে পরবর্তীকালে তিনি বুঝতে পারেন, যা হওয়ার হয়ে গিয়েছে এবং বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে।

দ্বিতীয় বিয়েও ভাঙল র‍্যাপার বাদশার