১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফারুকীর চিকিৎসায় বোর্ড বসবে, বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

রোববার বিকাল ৩টায় চিকিৎসকদের এই 'বোর্ড সভা' হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 01:14 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর চিকিৎসায় মেডিকেল বোর্ড বসছে।

এরপর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা জানানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

রোববার বিকাল ৩টায় চিকিৎসকদের এই 'বোর্ড সভা' হবে। 

অন্যদিকে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেইসবুকে লিখেছেন, "আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোন তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।"

এর আগে শনিবার গভীর রাতে ফেইসবুক পোস্টে তিশা জানিয়েছিলেন, সংস্কৃতি উপদেষ্টা ফারুকী 'অতিরিক্ত কাজের প্রেশারে' অসুস্থ হয়ে পড়েছিলেন।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন উপদেষ্টা এখন 'শঙ্কামুক্ত' বলেও জানিয়েছেন তিশা।

চার দিনের সফরে শুক্রবার বিকালে কক্সবাজারে যান ফারুকী। শনিবার বিকাল পর্যন্ত সেখানে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। রাতে তার অসুস্থতার খবর আসে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা থেকে তিনি (উপদেষ্টা) পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে এখানে চিকিৎসকরা তাকে দেখেছেন।

“আমরা স্যারের পরিবারের সঙ্গে কথা বলেছি। রাত ১০টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা করেন।"

সিভিল সার্জন মোহাম্মদুল হক বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে’ উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফেরানো হয়।

আগের খবর

ফারুকী 'অতিরিক্ত কাজের প্রেশারেঅসুস্থবললেন তিশা

কক্সবাজারে অসুস্থ ফারুকীএয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়