Published : 07 Apr 2026, 11:24 AM
চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন আর অধিকার আদায়ের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মি ‘চা গরম’।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পহেলা বৈশাখে মুক্তি পাবে সিনেমাটি।
এই সিনেমায় চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শ্রমিকদের জীবনমানও তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত।
‘চা গরম নিয়ে শঙ্খ বলেন, "নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সবসময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা বাগান একটা সুন্দর এলাকা যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা বাগান থাকবে। চা বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি।"
এই সিনেমায় তরুণ শিল্পীদের নিয়ে কাজ করা হয়েছে বলে জানিয়েছেন শঙ্খ। এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি।

সিনেমাটি নিয়ে সাফা কবির বলেন, "‘চা গরম এর প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সবসময়ই ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একই সঙ্গে, গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী লেগেছে।
সাফার কথায়, সিনেমাটি সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যা সব সময় চোখে দেখা যায় না।
“এই বিষয়টাই আমাকে এই কাজটির অংশ হতে অনুপ্রাণিত করেছে।"