১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভালোবাসা দিবসে কনসার্টে গান শোনাবেন এ আর রহমান

রহমানের 'দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর' কনসার্টটি বিশ্বব্যাপী এক সিরিজ কনসার্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 09:16 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান তার সুরের মূর্ছনায় ভাসাবেন চেন্নাইবাসীদের। এই শিল্পীর বহুল প্রত্যাশিত কনসার্ট ‘দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর’ অনুষ্ঠিত হবে ভালোবাসা দিবসে।

‘দ্য হিন্দু’ লিখেছে, এই কনসার্টে রাহমানের সঙ্গে মঞ্চে থাকবেন বেশ কিছু জনপ্রিয় মুখ। নতুন ও পুরনো গানে এই কনসার্ট থেকে দর্শকরা যেন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফেরেন সেই ব্যবস্থাই করছেন আয়োজকরা।

ওই কনসার্টে রহমানের সঙ্গে তার ছেলে এ আর আমিনও গান গাইবেন। আমিন লাইভ শো এবং বিশ্বের বিভিন্ন শহরে ইদানিরং গানের শো করছেন।

এ আর রহমান ও তার ছেলে এ আর আমিন।

এ আর রহমান ও তার ছেলে এ আর আমিন।

কনসার্টে এ আর রহমানের আইকনিক গানগুলো আধুনিক লাইভ আর্কেস্ট্রেশনের মাধ্যমে উপস্থাপন করা হবে। যেখানে থাকবে তার তামিল ক্লাসিকস, চলচ্চিত্রের গান, একক গান ও বিভিন্ন ভাষার গাওয়া জনপ্রিয় গান।     

রহমানের 'দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর' কনসার্টটি বিশ্বব্যাপী এক সিরিজ কনসার্ট। যেটি একের পর এক দেশে চলতে থাকবে। এখন পর্যন্ত এই শিল্পী পারফর্ম করেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আরব আমিরাতে। 

আগামীতে পারফর্ম করবেন আহমেদাবাদ, কলকাতা এবং ভারতের আরও কয়েকটি শহরে।