শততম প্রদর্শনীতে ‘হাঁড়ি ফাটবে’
নাটকটির শততম প্রদর্শনী উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে সম্মাননা দেওয়া হবে।
নাট্যদল এথিকের নাটাক ‘হাঁড়ি ফাটিবে’ এর শততম প্রদর্শনী হতে যাচ্ছে।
এই উপলক্ষে নাট্যদলটি এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শনিবার সন্ধ্যা ৭টায় 'হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ শিরোনামের এই আয়োজন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে ‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ শীর্ষক এই বিশেষ প্রদর্শনীতে রামেন্দু মজুমদার, আবুল হায়াত, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এথিকের সভাপতি রেজানুর রহমান।
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।
নাটকটির শততম প্রদর্শনী উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে সম্মাননা দেওয়া হবে। একই সঙ্গে এ পর্যন্ত নাটকটির সব প্রদর্শনীতে অভিনয় করা অভিনেতাদেরও সম্মাননা দেওয়া হবে।
নাটকে অভিনয় করবেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান ও মিন্টু সরদার।
