১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মণিপুরি ব্যান্ড ‘মিঙালের’ নতুন গান 'কতিয়ো দুরেই'

অনিমেষ সিনহার গাওয়া এই গানটি শোনা যাচ্ছে ‘মিঙালের’ ফেইসবুক পেইজ ও মিউজিক অ্যাডিকশন ইউটিউব চ্যানেলে।

মণিপুরি ব্যান্ড ‘মিঙালের’ নতুন গান 'কতিয়ো দুরেই'
মণিপুরি ব্যান্ড ‘মিঙালের’ সদস্যরা। ছবি: ‘মিঙালের’ ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 11:34 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

প্রকাশ্যে এসেছে মণিপুরি ব্যান্ড ‘মিঙালের’ নতুন গান ‘কতিয়ো দুরেই’। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় তৈরি হয়েছে এই গানটি।

অনিমেষ সিনহার গাওয়া গানটি শোনা যাচ্ছে ‘মিঙালের’ ফেইসবুক পেইজ ও মিউজিক অ্যাডিকশন ইউটিউব চ্যানেলে।  

মেলোডি ঘরানার এই গানে হার্ড রক ও মেটালের ছোঁয়া রয়েছে। গানের কথা লিখেছেন ও সুর করেছেন শুভাশিস সিনহা। সংগীতায়োজন করেছেন মিঙালের সদস্যরা। গানটির ভিডিওচিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সিনহা। 

গানটি তৈরির গল্প জানিয়ে শুভাশিস সিনহা বলেন, "গানটির কথা ও সুর তৈরি হয়েছিল করোনাকালে, ব্যান্ডের ভোকালিস্ট অনিমেষ প্রায়সময়ই বলতেন একটা গান লিখে দেওয়ার জন্য। মহামারীর সেই বিষাদময় সময়ের এক রাতে লিখে ফেলি প্রেমের ও নিঃসঙ্গতার এই গানটি। খালি গলায় গানটি রেকর্ড করে অনিমেষকে পাঠাই, তিনি খুব উছ্বাস প্রকাশ করেন।

"দলটি তিন বছর ধরে গানটি নিয়ে চর্চা করেন, অনিমেষের দারুণ গায়কী ও চমৎকার সংগীতায়োজনে গানটি সবার পছন্দ হচ্ছে, এটি ভালো লাগার।"    

প্রায় এক যুগ আগে গড়ে ওঠে মণিপুরি ব্যান্ড ‘মিঙাল’, যার অর্থ আলো। মনিপুরি ভাষায় নিজেদের ঐতিহ্যবাহী গানগুলোকে নতুন সংগীতায়োজনে পরিবেশন করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে দলটি। পাশাপাশি বাংলা গানও করেন এই দলের সদস্যরা।  

‘মিঙাল' ব্যান্ডের সদস্যরা হলেন অনিমেষ সিনহা, অভিষেক সিনহা, অনুপম সিনহা ও অনিক কুমার সিনহা।